রাবিতে হল-ক্যাম্পাস খেলার দাবিতে বিক্ষোভ © সংগহীত
হল-ক্যাম্পাস খোলার দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রবিবার (১৯ সেপ্টেম্বর) বেলা ১১টায় সেন্ট্রাল লাইব্রেরি সামনে থেকে বিক্ষোভ শুরু করেন তারা।
এসময় ‘হল খোলার দাবিতে, এক হও এক হও; এসো ভাই, এসো বোন, গড়ে তুলি আন্দোলন ইত্যাদি স্লোগানে বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা বলেন, বিশ্ববিদ্যালয়ে আটকে থাকা পরীক্ষা ও ফরম পূরণের কার্যক্রম শুরু হওয়ার ফলে প্রায় সকল শিক্ষার্থীই রাজশাহীতে চলে এসেছে। কিন্তু হল না খেলায় তারা নানা ভোগান্তি নিয়ে এখানে অবস্থান করে আসছেন।
তারা বলেন, হল বন্ধ থাকায় মেস সংকট চরম আকার ধারণ করেছে। তার উপর মালিকরা মেস ভাড়া আরো বাড়িয়ে দিয়েছে। অনেকের সামর্থ না থাকলেও বাধ্য হয়ে মেসে থাকতে হচ্ছে। দুজনের রুমে ৪ জন মিলে গাদাগাদি করে থাকছেন। এছাড়াও সামনে আসছে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা। ভর্তিচ্ছু শিক্ষার্থীরাই বা এমন সংকটে কিভাবে অবস্থান করবে তা নিয়ে সংশয় প্রকাশ করেন তারা।
শিক্ষার্থীদের দাবি, সার্বিক দিন বিবেচনায় আগামী ৩০ সেপ্টেম্বর এর মধ্যে হল খুলে দিতে হবে, দ্রুত সময়ের মধ্যে ক্যাম্পাস খুলে যে সমস্ত ক্লাস অনলাইনে হয়েছে সেগুলোর জন্য কাউন্সিল ক্লাস নিশ্চিত করা স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে আলোচনা করে যারা, যারা এখনো টিকা পায়নি তাদের টিকা অতি দ্রুত টিকা নিশ্চিত করার পাশাপাশি মেসে রাত্রি যাপনের সময় ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের থেকে মেস মালিকরা যেন অতিরিক্ত টাকা আদায় না করতে পারে সে জন্য ব্যবস্থা গ্রহণ করা এবং ভর্তি পরীক্ষার সময় সামাজিক ও ছাত্র সংগঠন গুলোকে হেল্প ডেস্ক বসানোর অনুমতি দেয়া।
এর আগে,গত ৫ সেপ্টেম্বর অবিলম্বে হল ক্যাম্পাস খোলাসহ কয়েকদফা দাবি জানিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তারের কাছে স্মারকলিপি প্রদান করেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। পরে আবাসিক হল খুলে দেওয়া ও ভ্যাকসিন সংক্রান্ত জটিলতা দূর করার দাবি জানায় বিশ্ববিদ্যালয় শাখা সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ।