অস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশ

১৪ অক্টোবর ২০২৬, ০৫:১৭ PM
বাংলাদেশ দল

বাংলাদেশ দল © সংগৃহীত

অস্ট্রেলিয়ার মাটিতে সিরিজের শেষ ওয়ানডেতেও প্রত্যাবর্তনের গল্প লেখা হলো না বাংলাদেশের। ৮ উইকেটের বড় পরাজয়ে ৩-০ ব্যবধানে সিরিজ হেরে হোয়াইটওয়াশের স্বাদ নিলো টাইগ্রেসরা। এর আগে, সিরিজের প্রথম দুই ওয়ানডেতে ৭ উইকেট এবং ৯ উইকেটে হেরেছিল নিগার সুলতানা জ্যোতির দল।

সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে সফরকারীরা ১৭৩ রানের লক্ষ্য ছুঁড়লে ৩৮ রানে জোড়া উইকেট হারালেও অ্যালিসা পেরি আর এনাবেল সাদারল্যান্ডের ব্যাটে ভর করে ১৬৪ বল হাতে রেখেই সহজ জয় পায় অস্ট্রেলিয়া। পেরি ৬৪ বলে ৬৫ এবং ৫২ বলে ৭৪ রানের ঝোড়ো ইনিংস খেলে জয় নিয়েই মাঠ ছাড়েন সাদারল্যান্ড। 

এর আগে, শারমিন আক্তার আর স্বর্ণা আক্তারের জোড়া ফিফটিতে ৪৯ দশমিক ৫ ওভারে ১৭২ রানে গুটিয়ে যায় বাংলাদেশ।

ব্রিসবেনে টস জিতে ব্যাটিংয়ে নেমেই বিপর্যয়ে পড়েছিল সফরকারীরা। ১৮ রানেই ৩ উইকেট খুইয়ে ফেলে টাইগ্রেসরা। দুই অঙ্ক ছোঁয়ার আগেই মাঠ ছাড়েন মুর্শিদা খাতুন (১), শারমিন সুলতানা (৬) এবং অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি (৩)। এদিন ব্যাট হাতে আস্থার প্রতিদান দিতে পারেননি আগের ম্যাচের সেঞ্চুরিয়ান সোবহানা মোস্তারিও। ২৪ বল খেলে ৯ রানে প্যাভিলিয়নে ফেরেন তিনিও।

সতীর্থদের আসা-যাওয়ার মিছিলে একপ্রান্ত আগলে রেখেছিলেন শারমিন আক্তার। তবে ৯৩ বলে ৮ বাউন্ডারিতে ফিফটি ছোঁয়ার পর তিনিও বেশিক্ষণ উইকেটে খাপটি মেরে থাকতে পারেননি। হাফ-সেঞ্চুরি ছোঁয়ার পরপরই সাজঘরে ফেরেন এই মিডল-অর্ডার ব্যাটার (৫০)। অন্যপ্রান্তে ৯ রানে ফেরেন রিতু মনিও।

১১৫ রানে ৬ উইকেট খোয়ানোর পর রাবেয়া খানকে নিয়ে দলীয় স্কোর বাড়িয়ে নেওয়ার চেষ্টা করেছিলেন স্বর্ণা। তবে দুই অঙ্ক ছুঁয়েই ১৬ বলে ১৩ রান করে বিদায় নেন টাইগ্রেস সহ-অধিনায়কও।

তবে ৭১ বলে ৪ বাউন্ডারিতে আউট হওয়ার আগে স্বর্ণা ঠিকই ফিফটি (৫৪) স্পর্শ করেছেন। এই ব্যাটার ফেরার পরপরই দুই শ ছোঁয়ার স্বপ্ন ধূলিসাৎ হয়ে যায় লাল-সবুজ শিবিরের। ১৩ রানে অপরাজিত থাকেন দিশা বিশ্বাস।

অস্ট্রেলিয়ার হয়ে মাত্র ১৬ রান খরচায় ৪ উইকেট নেন মেগান স্কাট।

সাত মাসে ২ কোটি শিশুকে টিকা দিয়েছে সরকার: স্বাস্থ্য প্রতিমন…
  • ১৪ অক্টোবর ২০২৬
উপজেলা বিএনপির আহ্বায়ক-সদস্য সচিব হলেন দুই শিক্ষক, বললেন— ‘…
  • ১৪ অক্টোবর ২০২৬
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের তথ্য ইস্যুতে নন-এমপিও প্রতিষ্ঠা…
  • ১৪ অক্টোবর ২০২৬
​এআই দিয়ে হুবহু মানুষের মতো ভয়েস তৈরি করবেন যেভাবে
  • ১৪ অক্টোবর ২০২৬
কিশোরমনের জিজ্ঞাসা ও কৈশোরকালীন স্বাস্থ্য সম্পর্কে ট্যাবু ভ…
  • ১৪ অক্টোবর ২০২৬
রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি: রিমান্ড শেষে আয়াশ-মার্জিয়া ক…
  • ১৪ অক্টোবর ২০২৬