অস্ট্রেলিয়া সিরিজের দল ঘোষণা বিসিবির

৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৩ PM , আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৯ PM
বাংলাদেশ দল

বাংলাদেশ দল © সংগৃহীত

আগামী ৩ অক্টোবর অস্ট্রেলিয়ার মাটিতে ওয়ানডে সিরিজ খেলতে যাবে বাংলাদেশ দল। বুধবার (৩০ সেপ্টেম্বর) এই সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এই দিয়েই প্রায় ২০ মাস পর জাতীয় দলে ফিরলেন মুর্শিদা খাতুন। সবশেষ ২০২৫ সালের জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজ সফরে ম্যাচ খেলেছিলেন টাইগ্রেস এই ওপেনার।

অন্যদিকে অধিনায়ক হিসেবেই দলে আছেন নিগার সুলতানা জ্যোতি। জ্যোতির ডেপুটি হিসেবে নাহিদা আক্তার থাকছেন। এ ছাড়া স্বর্ণা আক্তার, মারুফা আক্তারদের মতো চেনা-মুখদের নিয়েই স্কোয়াড সাজানো হয়েছে।

তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে ৯ অক্টোবর। সিরিজের বাকি দুই ওয়ানডে ১১ এবং ১৪ অক্টোবর গড়াবে। এর আগে, ৬ অক্টোবর একটি প্রস্তুতি ম্যাচও খেলবে বাংলাদেশ। বাংলাদেশ সময় সকাল ৯টা ৫০ মিনিটে গড়াবে সবকটি ম্যাচ। 

সিরিজের তিনটি ম্যাচই ব্রিসবেনের অ্যালান বর্ডার ফিল্ডে হবে। এই সিরিজ শেষে ১৫ অক্টোবর অস্ট্রেলিয়া ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হবে লাল-সবুজেরা।

বাংলাদেশ স্কোয়াড: নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), স্বর্ণা আক্তার, মারুফা আক্তার, রাবেয়া খান, রিতু মনি, সোবহানা মোস্তারী, শারমিন সুলতানা, শারমিন আক্তার সুপ্তা, সানজিদা আক্তার মেঘলা, সুলতানা খাতুন, দিলারা আক্তার, ফারজানা হক, দিশা বিশ্বাস, মুর্শিদা খাতুন, হাবিবা ইসলাম পিংকি।

একনজরে বাংলাদেশের অস্ট্রেলিয়া সফরের সূচি:

৬ অক্টোবর : প্রস্তুতি ম্যাচ, কুইন্সল্যান্ড বনাম বাংলাদেশ

৯ অক্টোবর : প্রথম ওয়ানডে, অস্ট্রেলিয়া বনাম বাংলাদেশ 

১১ অক্টোবর : দ্বিতীয় ওয়ানডে, অস্ট্রেলিয়া বনাম বাংলাদেশ 

১৪ অক্টোবর : তৃতীয় ওয়ানডে, অস্ট্রেলিয়া বনাম বাংলাদেশ

ট্যাগ: বিসিবি
আরও এক শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের উদ্যোগ
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
প্রশিক্ষণে চেয়ারম্যানস ও ডিজিস অ্যাওয়ার্ড পেলেন ১০ শিক্ষক
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
পিরোজপুর পৌরসভা কার্যালয়ে নতুন বেতন স্কেলে বিভিন্ন পদে চাকর…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
র‍্যাগিংয়ের ঘটনায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের ৪ বিভাগের ৪৮ শিক্ষ…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বাটনফোন যুগের ট্রেন্ড, যেভাবে যুক্ত হবেন আপনিও
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিএমইউর রোগী কল্যাণ সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬