ক্যাম্পাসে হেনস্তার শিকার চবির দুই ছাত্রী

১৭ সেপ্টেম্বর ২০২১, ০৮:৩৪ PM
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

রাতে বাসায় ফিরতে গিয়ে নিজ বিশ্ববিদ্যালয়ের ৪ জুনিয়র ছাত্র দ্বারা হেনস্তার শিকার হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের দুই ছাত্রী। বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) রাতে কেন্দ্রীয় মসজিদের সামনে এ ঘটনা ঘটে।

জানা যায়, শহর থেকে ব্যক্তিগত কাজ শেষে ভুক্তভোগী দুই শিক্ষার্থী ক্যাম্পাসের দুই নাম্বার গেট-সংলগ্ন বাসায় যাচ্ছিলেন। হাঁটতে হাঁটতে সোহরাওয়ার্দী মোড় পার হয়ে কেন্দ্রীয় মসজিদের কাছাকাছি যেতেই ৪ জন ছাত্র তাদের পথ আটকে জেরা শুরু করেন। শিক্ষার্থীরা তখন তাদের পরিচয় দিলেও অভিযুক্তরা নানারকম কটূক্তি শুরু করেন। এমনকি অভিযুক্তদের মধ্যে একজন হাঁটু পর্যন্ত লুঙ্গি উঠিয়ে অশ্লীল অঙ্গভঙ্গি করে এবং ভুক্তভোগী শিক্ষার্থীদের গায়ের দিকে বারবার তেড়েও আসেন।

তখন ওই রাস্তা দিয়ে প্রক্টরের গাড়ি যেতে দেখে তাদের চিৎকারে গাড়ি থামালে অভিযুক্তরা পালিয়ে যান। এ সময় অভিযুক্ত একজনকে আটক করলেও বাকিরা দৌড়ে পালিয়ে যান।

ভুক্তভোগী শিক্ষার্থী জানান, প্রক্টর স্যার সঠিক বিচারের আশ্বাস দিয়েছেন। রবিবার বিশ্ববিদ্যালয়ে আমরা লিখিত অভিযোগ দেব।

আটক শিক্ষার্থীর তথ্যানুসারে বাকি তিনজন হলেন- ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের রুবেল, দর্শন বিভাগের ইমন ও রাজু। অভিযুক্ত ৪ জন বিশ্ববিদ্যালয়ের ১ম বর্ষের ছাত্র।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া জানান, এ ঘটনায় ঘটনাস্থল থেকে একজন কে আটক করা হয়। ভুক্তভোগীদের লিখিত অভিযোগ দেওয়ার জন্য বলা হয়েছে। পাশাপাশি আটককৃতের তথ্য অনুসারে বাকিদেরকেও আটক করে ব্যবস্থা নেওয়া হবে।

চট্টগ্রামে জুলাই যোদ্ধার ওপর হামলার অভিযোগ
  • ০৫ এপ্রিল ২০২৬
ছাত্রদলে মেধাবী ও রানিং শিক্ষার্থীদের নেতৃত্বে চায় কবি নজর…
  • ০৫ এপ্রিল ২০২৬
এনএসইউতে এসএইচএসএস গ্র্যাজুয়েট কলোকিয়াম অনুষ্ঠিত
  • ০৫ এপ্রিল ২০২৬
সংস্কৃতি ও সৃজনশীল শিল্প নিয়ে আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করছ…
  • ০৫ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউএনডিপির আবাসিক প্রতিনিধিদলের সাক…
  • ০৫ এপ্রিল ২০২৬
এনডিএম থেকে মহাসচিব মোমিনুল আমিনের পদত্যাগ
  • ০৫ এপ্রিল ২০২৬