রাজশাহী বিশ্ববিদ্যালয় কবে খুলবে, জানা যাবে ৩০ সেপ্টেম্বর

১৬ সেপ্টেম্বর ২০২১, ০৬:৩৮ PM
রাজশাহী বিশ্ববিদ্যালয়

রাজশাহী বিশ্ববিদ্যালয় © ফাইল ফটো

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাস খোলার সিদ্ধান্ত নিতে আগামী ৩০ সেপ্টেম্বর সভা আহ্বান করেছে প্রশাসন। সভায় বিশ্ববিদ্যালয় খোলার তারিখ নির্ধারণ করা হবে। তবে খোলার আগে স্বাস্থ্যবিধিসহ কয়েকটি বিষয় বিবেচনা করা হচ্ছে। বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।

বিশ্ববিদ্যালয়ের আইসিটি দপ্তরের পরিচালক বাবুল ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয়ের ১৩ হাজারের বেশি শিক্ষার্থী টিকা নেওয়ার তথ্য জমা দিয়েছেন। যাদের মধ্যে ১১ হাজার শিক্ষার্থী টিকা নিয়েছেন। আট হাজারের বেশি শিক্ষার্থী দুইটি ডোজ ও দুই হাজার ৩০০ শিক্ষার্থী এক ডোজ টিকা নিয়েছেন।

তিনি বলেন, ৬৪৫ জন শিক্ষার্থী জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নেই বলে জানিয়েছেন। অর্ধেকের মতো শিক্ষার্থী এখনো টিকা নেওয়ার তথ্য দিতে পারেনি। তবে যারা এখনো তথ্য দেয়নি, তাদের মেসেজ দেওয়া হবে। ধারণা করা যাচ্ছে, প্রায় ৬০ শতাংশ শিক্ষার্থীরা টিকা নিয়েছেন।

আগামী ৪, ৫ ও ৬ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা আছে। এরপর আসছে পূজার ছুটি। আগামী ১৪ অক্টোবর পর্যন্ত থাকছে পূজার ছুটি। পরের দুই দিন ১৫ ও ১৬ সেপ্টেম্বর শুক্র ও শনিবার। সব মিলিয়ে সেপ্টেম্বর মাঝামাঝি সময়ে (১৭ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয় খোলার একটি সম্ভাব্য তারিখ হতে পারে।

বিশ্ববিদ্যালয় উপ-উপাচার্য অধ্যাপক সুলতান-উল-ইসলাম বলেন, আমাদের প্রথম প্রস্তুতি হচ্ছে আগামী ১৭ অক্টোবরের মধ্যে বিশ্ববিদ্যালয় খুলে একাডেমিক কার্যক্রম স্বাভাবিক করা। সাধারণভাবে বিশ্ববিদ্যালয় খোলার আগে আবাসিক হল খোলা হয় সেটি নিয়ে প্রস্তুতি চলছে। দীর্ঘদিন ধরে হল বন্ধ থাকায় সেগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন করারও একটা ব্যাপার আছে, অন্যথায় শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকি রয়েছে।

জাবির ৭০৪ আসন ফাঁকা, দ্বিতীয় ধাপে ভর্তির গণবিজ্ঞপ্তি প্রকাশ
  • ১৯ মার্চ ২০২৬
সদরঘাটে লঞ্চ দুর্ঘটনা তদন্তে চার সদস্যের কমিটি গঠন
  • ১৯ মার্চ ২০২৬
যেসব এলাকায় আজও ব্যাংক খোলা, লেনদেন যত ঘণ্টা
  • ১৯ মার্চ ২০২৬
দলীয় সরকার, কিছুটা দলীয় লোক তো থাকবেই—ভিসি নিয়োগ প্রসঙ্গে…
  • ১৯ মার্চ ২০২৬
বিএনপির জাতীয় কাউন্সিল কবে, জানালেন মহাসচিব মির্জা ফখরুল
  • ১৯ মার্চ ২০২৬
কনটেন্ট ক্রিয়েটর রাকিব হত্যার ঘটনার রহস্য উদঘাটন, তদন্তে এল…
  • ১৯ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence