গুগল ফর্মে শিক্ষার্থীদের জন্ম নিবন্ধনের তথ্য চেয়েছে জাবি

১৬ সেপ্টেম্বর ২০২১, ০৫:১৪ PM
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সকল শিক্ষার্থীকে করোনার টিকার আওতায় আনতে জাতীয় পরিচয়পত্র নেই এমন শিক্ষার্থীদের জন্মনিবন্ধনের তথ্য চাওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) জাবির রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) রহিমা কানিজ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য চাওয়া হয়।

বিজ্ঞপ্তিতে, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও ইন্সটিটিউটের ১৮ বা ১৮ বছরের বেশি বয়সের যে সকল শিক্ষার্থীদের জাতীয় পরিচয়পত্র নেই তাদের জন্মনিবন্ধনের তথ্য বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ওয়েবসাইটে প্রদত্ত গুগল ফরমে প্রদান করতে বলা হয়েছে।

এই রেজিস্ট্রেশন প্রক্রিয়া চলবে আগামী ১৯ সেপ্টেম্বর পর্যন্ত।

অস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশ
  • ১৪ অক্টোবর ২০২৬
গরুর মাংস রান্নার পর তুলকালাম, ক্যাম্পাসে ‘পশু জবাই’ নিষিদ্…
  • ১৪ অক্টোবর ২০২৬
প্রাথমিকের শিক্ষক বুয়েটের নায়লা, দুই হাত ছাড়াই স্কুল প্রতিষ…
  • ১৪ অক্টোবর ২০২৬
৯ম শিক্ষক নিয়োগ পরীক্ষা কোন নিয়মে, জানাল মন্ত্রণালয়
  • ১৪ অক্টোবর ২০২৬
বগুড়ায় স্কুল ছাত্রীদের ১৫০টি বাইসাইকেল উপহার
  • ১৪ অক্টোবর ২০২৬
ড. ইউনূসকে হেনস্তা, শনাক্ত হলো আওয়ামী লীগের যে ৪ নেতা
  • ১৪ অক্টোবর ২০২৬