রাবিতে সেপ্টেম্বরেই হল খোলার দাবি

১৬ সেপ্টেম্বর ২০২১, ১১:৪২ AM
রাজশাহী বিশ্ববিদ্যালয়

রাজশাহী বিশ্ববিদ্যালয় © ফাইল ফটো

স্বাস্থবিধি মেনে শিক্ষার্থীদের আবাসিক হলগুলো খুলে দেয়াসহ ৩ দফা দাবি জানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট।

বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) সকালে শাখার আহ্বায়ক রিদম শাহরিয়ারের দেয়া এক প্রেস বিবৃতিতে এ দাবি জানানো হয়।

অন্য দাবি গুলোর মধ্যে রয়েছে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে ভ্যাকসিন বুথ স্থাপন করে শিক্ষক-শিক্ষার্থীদের ভ্যাকসিন গ্রহণ সংক্রান্ত জটিলতা দূর করা এবং করোনাকালের শিক্ষার্থীদের সকল ধরণের বেতন-ফি মওকুফ করা।

এছাড়া বিবৃতিতে উল্লেখ করা হয়, ‘রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রায় সকল বিভাগই তাদের বিভিন্ন বর্ষের চূড়ান্ত পরীক্ষা গ্রহণের তারিখ ঘোষণা করেছে। ইতোমধ্যেই অনেক শিক্ষার্থী রাজশাহীতে অবস্থান করছে। কিন্তু হল বন্ধ থাকার কারণে শিক্ষার্থীদের তীব্র আবাসন সংকটের মধ্যে পড়তে হচ্ছে। অনেকেই বিভিন্ন মেসে অতিরিক্ত ভাড়া দিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে স্বাস্থ্যঝুঁকি নিয়ে গাদাগাদি করে থাকতে বাধ্য হচ্ছে।

‘অপরদিকে আগামী ৪ অক্টোবর থেকে বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হতে যাচ্ছে। ভর্তিচ্ছু অধিকাংশ শিক্ষার্থীই বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে অবস্থান নেয়। রাজশাহীতে আবাসিক হোটেলও অপ্রতুল। আবার অনেক অভিভাবকের পক্ষেই হোটেলে থাকার ব্যয় বহন করা সম্ভব নয়। তাই আমরা ভর্তিচ্ছু শিক্ষার্থী, তাদের অভিভাবক এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিরাপত্তা ও স্বাস্থ্যঝুঁকির কথা বিবেচনা করে সেপ্টেম্বরের মধ্যেই আবাসিক হল খুলে দেওয়ার দাবি জানায়।’

বিবৃতিতে আরো উল্লেখ করা হয়, ‘বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ শিক্ষার্থীই সুরক্ষা এ্যাপের মাধ্যমে রেজিষ্ট্রেশন করে ১ম ডোজের টিকা তাদের স্ব স্ব আবাসস্থল থেকে গ্রহণ করেছে বা করবে। কিন্তু পরীক্ষার তারিখ ঘোষণার ফলে তারা এখন রাজশাহীতে অবস্থান করছে। যার ফলে টিকা নেওয়ার ক্ষেত্রে অনেক জটিলতা তৈরি হচ্ছে। তাই বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে ভ্যাকসিন বুথ স্থাপন করে শিক্ষক-শিক্ষার্থীর ভ্যাকসিন গ্রহণ সংক্রান্ত জটিলতা দূর করার জন্য প্রশাসনের কার্যকরী উদ্যোগ গ্রহণ ও করোনাকালের সকল ধরণের বেতন-ফি মওকুফ করার দাবি জানাচ্ছি।’

উল্লেখ্য, গত ২৭ আগস্ট রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসনের সিদ্ধান্ত অনুসারে বিভিন্ন বিভাগে ফরম পূরণ শুরু হওয়ার পাশাপাশি চলছে আটকের থাকা পরীক্ষা। এমতাবস্থায় বিশ্ববিদ্যালয়ের হলগুলো বন্ধ থাকায় শিক্ষার্থীর ভুগছেন বিভিন্ন জটিলতায়। তবে আগামী ৩০ সেপ্টেম্বর হল ও ক্যাম্পাস খোলা সংক্রান্ত বিষয়ে সিদ্ধান্তের কথা জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বাবার গলায় অস্ত্র ঠেকিয়ে মাদ্রাসা ছাত্রীকে অপহরণ, দুদিনেও ব…
  • ১৮ এপ্রিল ২০২৬
সরকারের সমালোচনা করায় ডিবি পরিচয়ে এক্টিভিস্ট আটক, মৌন সমাবে…
  • ১৮ এপ্রিল ২০২৬
ময়মনসিংহ মেডিকেলে ছাত্রদলের রক্তক্ষয়ী সংঘর্ষ, গুরুতর আহত ২
  • ১৮ এপ্রিল ২০২৬
মেস কেয়ারটেকারকে হ্যান্ডকাপ পরিয়ে মারধর, মোম গলিয়ে পোড়ানো হ…
  • ১৭ এপ্রিল ২০২৬
এক জেলায় পৃথক ঘটনায় দুই শিক্ষার্থীর মৃত্যু, নিখোঁজ এক
  • ১৭ এপ্রিল ২০২৬
তিতুমীর কলেজে বিপ্লবী ছাত্র মৈত্রীর আহ্বায়ক কমিটি গঠন
  • ১৭ এপ্রিল ২০২৬