বঙ্গবন্ধু ও বার্ট্রান্ড রাসেলের জীবন দর্শনে মিল রয়েছে: ঢাবি উপাচার্য

১৫ সেপ্টেম্বর ২০২১, ০৫:৩২ PM
অনলাইনে ‘দেব স্মারক বক্তৃতা’

অনলাইনে ‘দেব স্মারক বক্তৃতা’ © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান উপাচার্য বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও দার্শনিক বার্ট্রান্ড রাসেলের জীবন দর্শনে অসাধারণ মিল রয়েছে। নানা প্রতিকূলকতা ও প্রতিবন্ধকতার মধ্যেও তাঁরা সর্বদা মানবতা ও বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় অসাধারণ কূটনৈতিক শৈলীর পরিচয় দিয়েছেন। তাঁদের অসাম্প্রদায়িক ও মানবিক চিন্তা, দর্শন এবং গণতান্ত্রিক মূল্যবোধ ধারণ করার আহ্বানও জানান তিনি।

বুধবার (১৫ সেপ্টেম্বর) ঢাবির গোবিন্দ দেব দর্শন গবেষণা কেন্দ্রের উদ্যোগে অনলাইনে ‘দেব স্মারক বক্তৃতা’ শীর্ষক এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেনি তিনি।

উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান মানবতাবাদী দার্শনিক অধ্যাপক জিসি দেবের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বলেন, ‘গোবিন্দ দেব একজন মানবতাবাদী ও অসাম্প্রদায়িক মূল্যবোধসম্পন্ন দার্শনিক ছিলেন। বিশ্বের সকল দার্শনিক সবসময় মানবতার পক্ষে অবস্থান নিয়েছেন।’

অনুষ্ঠানে উপ-উপাচার্য (শিক্ষা) ও গোবিন্দ দেব দর্শন গবেষণা কেন্দ্রের সভাপতি অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামালের সভাপতিত্বে বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুল মঈন বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় দর্শন বিভাগের প্রাক্তন অধ্যাপক ড. মো. সাজাহান মিয়া ‘কিউবার ক্ষেপনাস্ত্র সংকট নিরসনে রাসেলের ভূমিকা’ শীর্ষক স্মারক বক্তৃতা প্রদান করেন।

গোবিন্দ দেব দর্শন গবেষণা কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. এ কে এম হারুনার রশীদ অনুষ্ঠানটি সঞ্চালন করেন।

নতুন কুঁড়ি স্পোর্টসে নিবন্ধন ১৬ লাখ ছাড়াল
  • ১৪ অক্টোবর ২০২৬
পশু জবাই নিষিদ্ধের প্রতিবাদে জবিতে গরু ভোজের ঘোষণা শিক্ষার্…
  • ১৪ অক্টোবর ২০২৬
৪ বছর আগে বন্ধ হওয়া দোকান থেকে আলমারি ক্রয়, পৌনে এক লাখ টাক…
  • ১৪ অক্টোবর ২০২৬
দুই দিন বন্ধ থাকবে সোনালী ব্যাংকের সব ধরনের লেনদেন
  • ১৪ অক্টোবর ২০২৬
১০০ গ্রাম হেরোইন ও ৬ লাখ টাকাসহ যেভাবে গ্রেপ্তার হলো দৌলতদি…
  • ১৪ অক্টোবর ২০২৬
দুই মন্ত্রীর কড়া হুঁশিয়ারি, ধর্মঘট প্রত্যাহার করলেন এলপিজি …
  • ১৪ অক্টোবর ২০২৬