১০০ গ্রাম হেরোইন ও ৬ লাখ টাকাসহ যেভাবে গ্রেপ্তার হলো দৌলতদিয়ার মৌসুমী

১৪ অক্টোবর ২০২৬, ০৬:৩৬ PM
গ্রেপ্তারকৃত মৌসুমী আক্তার

গ্রেপ্তারকৃত মৌসুমী আক্তার © সংগৃহীত

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় ১০০ গ্রাম হেরোইন ও মাদক বিক্রির ছয় লাখ টাকা জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ ঘটনায় মৌসুমী আক্তার (২৯) নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে।

আজ বুধবার (১৪ অক্টোবর) দুপুর ১২টা থেকে সাড়ে ১২টার মধ্যে দৌলতদিয়া ইউনিয়নের উত্তর দৌলতদিয়ার পোড়াভিটা এলাকায় তাঁর বসতঘরে অভিযান চালিয়ে এসব মাদক ও টাকা জব্দ করা হয়। গ্রেপ্তার মৌসুমী আক্তার ওই এলাকার মৃত জালাল শেখের মেয়ে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মৌসুমী আক্তারের বসতঘরে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ঘর থেকে ১০০ গ্রাম হেরোইন ও নগদ ছয় লাখ টাকা জব্দ করা হয়।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক (এসআই) মো. আকবর হোসেন বাদী হয়ে তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন। পরে তাঁকে আদালতে সোপর্দ করা হয়।

মামলার বাদী মো. আকবর হোসেন জানান, মৌসুমী আক্তারের বিরুদ্ধে আগেও একাধিক মাদক মামলা রয়েছে। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে নতুন করে মামলা করা হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. রাসেল আলী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উত্তর দৌলতদিয়ায় মৌসুমী আক্তারের বসতঘরে অভিযান চালানো হয়। এ সময় হেরোইন ও নগদ টাকা জব্দ করে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাঁকে আদালতে পাঠানো হয়।

এই হলো আমাদের এয়ারপোর্টের লোকাল বাস! ‘বেইমান বাংলাদেশ এয়া…
  • ১৪ অক্টোবর ২০২৬
কারাগারে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতার মৃত্যু
  • ১৪ অক্টোবর ২০২৬
দুই রুমমেটের ঝগড়া, আধা ঘণ্টা পর এক শিক্ষার্থীকে মারধরের অভি…
  • ১৪ অক্টোবর ২০২৬
নতুন কুঁড়ি স্পোর্টসে নিবন্ধন ১৬ লাখ ছাড়াল
  • ১৪ অক্টোবর ২০২৬
পশু জবাই নিষিদ্ধের প্রতিবাদে জবিতে গরু ভোজের ঘোষণা শিক্ষার্…
  • ১৪ অক্টোবর ২০২৬
৪ বছর আগে বন্ধ হওয়া দোকান থেকে আলমারি ক্রয়, পৌনে এক লাখ টাক…
  • ১৪ অক্টোবর ২০২৬