মাদক সেবন করে বিশৃঙ্খলা, যুবকের ৬ মাসের কারাদণ্ড

১০ অক্টোবর ২০২৬, ০৯:৩২ AM
ভ্রাম্যমাণ আদালত

ভ্রাম্যমাণ আদালত © টিডিসি ফটো

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় মাদকদ্রব্য সেবন করে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে সাজেল মিয়া নামে এক যুবককে ছয় মাসের কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (৯ অক্টোবর) বিকালে  উপজেলার দেওরগাছ এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী। এ সময় থানা-পুলিশ ও আনসার সদস্যরা সহযোগিতা করেন।

উপজেলা প্রশাসনের দেওয়া তথ্য অনুযায়ী, সাজেল মিয়া দেওরগাছ এলাকার সন্তান। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় তাকে ছয় মাসের কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

উপজেলা প্রশাসন জানিয়েছে, মাদকদ্রব্যের অপব্যবহার রোধ ও জনশৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগ, যা বলছে অধ…
  • ১০ অক্টোবর ২০২৬
এইচএসসি পাসেই চাকরি দেবে ইজি ফ্যাশন, আবেদন অনলাইনে
  • ১০ অক্টোবর ২০২৬
মারা গেলেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটন
  • ১০ অক্টোবর ২০২৬
মাদক সেবন করে বিশৃঙ্খলা, যুবকের ৬ মাসের কারাদণ্ড
  • ১০ অক্টোবর ২০২৬
ইংরেজি মাধ্যম শিক্ষাপ্রতিষ্ঠানে পাঁচ বছরে বেড়েছে ১০ হাজার শ…
  • ১০ অক্টোবর ২০২৬
৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল পানামা, ধসে পড়ল ভবন-স…
  • ১০ অক্টোবর ২০২৬