রমনা কালী মন্দিরসহ ৩ মন্দিরের স্বর্ণচুরিতে একই চক্র, দম্পতিসহ গ্রেপ্তার ৪

১৩ অক্টোবর ২০২৬, ০৬:০০ PM
 ডিএমপির ব্রিফিং

ডিএমপির ব্রিফিং © সংগৃহীত

রাজধানীর রমনা, সিদ্ধেশরী কালী মন্দির এবং নারায়ণগঞ্জের বাবা লোকনাথ মন্দির থেকে স্বর্ণালংকার চুরির ঘটনায় একই চক্র জড়িত বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ ঘটনায় এক দম্পতিসহ ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। 

মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে ডিএমপি মিডিয়া সেন্টারে এক এসব তথ্য জানানো হয়।

সাম্প্রতিক সময়ে ঢাকার তিনটি মন্দিরে স্বর্ণ চুরি নিয়ে তিনি বলেন, ৭ অক্টোবর বিকেলে রমনা কালী মন্দির থেকে ৬ আনা স্বর্ণ চুরি হয়। এ ঘটনায় শাহবাগ থানায় অভিযোগ জমা পড়লে, তদন্ত নামে পুলিশ। পরে উত্তরখান থেকে লিপি কর্মকার ও অর্নব রায় নামে এক দম্পতিকে গ্রেফতার করা হয়।

তিনি আরও বলেন, পরবর্তীতে আসামিদের দেওয়া তথ্যের ভিত্তিতে দক্ষিণখান থানাধীন সাদিয়া জুয়েলার্সে অভিযান পরিচালনা করা হয়। সেখান থেকে চোরাই স্বর্ণ কেনার অপরাধে সোমবার ( ১২ অক্টোবর) বিকাল ৩টায় দোকান মালিক মুহিনকে গ্রেপ্তার করে তার হেফাজত থেকে ২ আনা ১ রতি ৪ পয়েন্ট স্বর্ণ উদ্ধার করা হয়। সিদ্ধেশ্বরী কালীমন্দিরের চুরির সোনা কেনা দোকানি জাকারিয়া ইসলামকেও গ্রেপ্তার করা হয়েছে। 

পুলিশের এই কর্মকর্তা জানান, গ্রেফতারকৃত লিপি কর্মকার ও অর্ণব রায় দীপ্ত বিজ্ঞ আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় চুরির দায় স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে। আসামিদের বিরুদ্ধে বিধি মোতাবেক আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং ঘটনার সাথে অন্য কারো সম্পৃক্ততা রয়েছে কি না তা খতিয়ে দেখতে তদন্ত অব্যাহত রয়েছে।  

ওজন কমানোর পাশাপাশি লিভার ভালো রাখতে খেতে পারেন ৩ ধরনের প্র…
  • ১৩ অক্টোবর ২০২৬
নিয়োগপত্রবঞ্চিত অনশনকারীদের আবেদন দিতে বলল অধিদপ্তর, হতে পা…
  • ১৩ অক্টোবর ২০২৬
চট্টগ্রাম আর্মি মেডিকেল কলেজে বিভিন্ন পদে চাকরি, আবেদন ৩১ অ…
  • ১৩ অক্টোবর ২০২৬
জিয়াউর রহমানের প্রথম সমাধি স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধ বিষয়ক মন…
  • ১৩ অক্টোবর ২০২৬
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুই শাখার নাম পরিবর্তন
  • ১৩ অক্টোবর ২০২৬
৩০ ঘণ্টা পর অ্যাম্বুলেন্স করে ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি, …
  • ১৩ অক্টোবর ২০২৬