দুই মন্ত্রীর কড়া হুঁশিয়ারি, ধর্মঘট প্রত্যাহার করলেন এলপিজি ব্যবসায়ীরা

১৪ অক্টোবর ২০২৬, ০৬:২২ PM
এলপিজি সিলিন্ডার

এলপিজি সিলিন্ডার © সংগৃহীত

দুই মন্ত্রীর কড়া হুঁশিয়ারির পর পূর্বঘোষিত ধর্মঘট প্রত্যাহার করেছে এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড। বুধবার (১৪ অক্টোবর) দুপুরে ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেয় সংশ্লিষ্ট সংগঠনটি। 

এর আগে সকালে সচিবালয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে এলপিজি অপারেটরদের সঙ্গে বৈঠক করেন সরকারের সংশ্লিষ্ট প্রতিনিধিরা।

বৈঠক শেষে আয়োজিত যৌথ সংবাদ সম্মেলনে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু এবং বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির ধর্মঘট প্রত্যাহারের আহ্বান জানান। একই সঙ্গে ধর্মঘট প্রত্যাহার না করলে কঠোর আইনি ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দেন তারা।

এর আগে, গত ১২ অক্টোবর এলপিজি সিলিন্ডার ব্যবসায়ীদের হয়রানির প্রতিবাদে সারাদেশে দুই দিন সব গ্যাসের দোকান বন্ধ রাখার ঘোষণা দেয় এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড। রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির সভাপতি সেলিম খান এ কর্মসূচি ঘোষণা করেন। ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী, বৃহস্পতিবার ও শুক্রবার সারা দেশে এলপি গ্যাস সিলিন্ডারের দোকান বন্ধ রাখার কথা ছিল।

 

নতুন কুঁড়ি স্পোর্টসে নিবন্ধন ১৬ লাখ ছাড়াল
  • ১৪ অক্টোবর ২০২৬
পশু জবাই নিষিদ্ধের প্রতিবাদে জবিতে গরু ভোজের ঘোষণা শিক্ষার্…
  • ১৪ অক্টোবর ২০২৬
৪ বছর আগে বন্ধ হওয়া দোকান থেকে আলমারি ক্রয়, পৌনে এক লাখ টাক…
  • ১৪ অক্টোবর ২০২৬
দুই দিন বন্ধ থাকবে সোনালী ব্যাংকের সব ধরনের লেনদেন
  • ১৪ অক্টোবর ২০২৬
১০০ গ্রাম হেরোইন ও ৬ লাখ টাকাসহ যেভাবে গ্রেপ্তার হলো দৌলতদি…
  • ১৪ অক্টোবর ২০২৬
দুই মন্ত্রীর কড়া হুঁশিয়ারি, ধর্মঘট প্রত্যাহার করলেন এলপিজি …
  • ১৪ অক্টোবর ২০২৬