ব্যারিকেড সরেছে ঢাবির সব রাস্তার

১৫ সেপ্টেম্বর ২০২১, ০১:৪২ PM
বিভিন্ন সড়কে দেওয়া ব্যারিকেড তুলে নিয়েছে ঢাবি কর্তৃপক্ষ

বিভিন্ন সড়কে দেওয়া ব্যারিকেড তুলে নিয়েছে ঢাবি কর্তৃপক্ষ © সংগৃহীত

করোনাভাইরাসের সংক্রমণ রোধের জন্য বিভিন্ন সড়কে দেওয়া ব্যারিকেড তুলে নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কর্তৃপক্ষ।

বুধবার (১৫ সেপ্টেম্বর) সকালে নীলক্ষেতের মুক্তি ও গণতন্ত্র তোরণ এবং ফুলার রোড আবাসিক এলাকাসহ বিভিন্ন রাস্তায় দেওয়া বাঁশের বেড়া খুলে তা চলাচলের জন্য উন্মুক্ত করে দেন নিরাপত্তাকর্মীরা।

এ বিষয়ে ঢাবি প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী বলেন, স্কুল-কলেজ খোলার পরে এখন বিশ্ববিদ্যালয় খোলারও একটি সম্ভাবনা তৈরি হয়েছে। তাই পরিস্থিতি বিচেনায় নিয়ে ক্যাম্পাসের বন্ধ রাস্তাগুলো খুলে দেওয়া হয়েছে।

করোনাভাইরাসের ঊর্ধ্বগতি হলে গত এপ্রিল মাসে যান চলাচল নিয়ন্ত্রণ করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পয়েন্টে বেরিকেড দেয় কর্তৃপক্ষ। এসময় নিষেধাজ্ঞা থাকে বহিরাগত প্রবেশ আর ভাসমান দোকানপাটও চালনায়।

নতুন কুঁড়ি স্পোর্টসে নিবন্ধন ১৬ লাখ ছাড়াল
  • ১৪ অক্টোবর ২০২৬
পশু জবাই নিষিদ্ধের প্রতিবাদে জবিতে গরু ভোজের ঘোষণা শিক্ষার্…
  • ১৪ অক্টোবর ২০২৬
৪ বছর আগে বন্ধ হওয়া দোকান থেকে আলমারি ক্রয়, পৌনে এক লাখ টাক…
  • ১৪ অক্টোবর ২০২৬
দুই দিন বন্ধ থাকবে সোনালী ব্যাংকের সব ধরনের লেনদেন
  • ১৪ অক্টোবর ২০২৬
১০০ গ্রাম হেরোইন ও ৬ লাখ টাকাসহ যেভাবে গ্রেপ্তার হলো দৌলতদি…
  • ১৪ অক্টোবর ২০২৬
দুই মন্ত্রীর কড়া হুঁশিয়ারি, ধর্মঘট প্রত্যাহার করলেন এলপিজি …
  • ১৪ অক্টোবর ২০২৬