ঢাবি অধ্যাপক গোলাম মাওলার মৃত্যুতে উপাচার্যের শোক

১৪ সেপ্টেম্বর ২০২১, ১০:০৫ PM
অধ্যাপক ড. গোলাম মাওলা

অধ্যাপক ড. গোলাম মাওলা © ফাইল ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্যবিজ্ঞান ইন্সটিটিউটের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. গোলাম মাওলা-এর মৃত্যুতে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান গভীর শোক প্রকাশ করেছেন।

মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) এক শোকবাণীতে উপাচার্য বলেন, অধ্যাপক ড. গোলাম মাওলা ছিলেন একজন নিষ্ঠাবান শিক্ষক ও গবেষক। দেশের পুষ্টি ও খাদ্যবিজ্ঞান শিক্ষার প্রসার ও গবেষণায় তিনি গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্যবিজ্ঞান ইন্সটিটিউটের সাবেক পরিচালক এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন উপাচার্য হিসেবে তিনি দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন।

উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং তাঁর পরিবারের শোক-সন্তপ্ত সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

উল্লেখ্য, অধ্যাপক ড. গোলাম মাওলা মঙ্গলবার হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন।

সমালোচনার পর দেয়ালে যোগ হলো বেগম রোকেয়াসহ দেশীয় ৩ গুণীর প্র…
  • ১৪ অক্টোবর ২০২৬
গরুর মাংস রান্নায় ‘মন্দিরের ইট’—জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আসলে…
  • ১৪ অক্টোবর ২০২৬
এই হলো আমাদের এয়ারপোর্টের লোকাল বাস! ‘বেইমান বাংলাদেশ এয়া…
  • ১৪ অক্টোবর ২০২৬
কারাগারে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতার মৃত্যু
  • ১৪ অক্টোবর ২০২৬
দুই রুমমেটের ঝগড়া, আধা ঘণ্টা পর এক শিক্ষার্থীকে মারধরের অভি…
  • ১৪ অক্টোবর ২০২৬
নতুন কুঁড়ি স্পোর্টসে নিবন্ধন ১৬ লাখ ছাড়াল
  • ১৪ অক্টোবর ২০২৬