ইরফান সাজ্জাদ

এই হলো আমাদের এয়ারপোর্টের লোকাল বাস! ‘বেইমান বাংলাদেশ এয়ারলাইন্স’

১৪ অক্টোবর ২০২৬, ০৭:১৮ PM , আপডেট: ১৪ অক্টোবর ২০২৬, ০৭:১৯ PM
ইরফান সাজ্জাদ

ইরফান সাজ্জাদ © টিডিসি সম্পাদিত

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সেবার মান নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা ইরফান সাজ্জাদ। বিমানে ভ্রমণের সময় ভোগান্তির বিষয়টি তুলে ধরে বুধবার (১৪ অক্টোবর) নিজের ফেসবুক আইডিতে একটি ভিডিওসহ পোস্ট দেন তিনি। 

ভিডিওর ব্যাকগ্রাউন্ডে একটি ফানি মিউজিক যুক্ত করে ভোগান্তির ঘটনাটি রসিয়ে প্রকাশ করেন ইরফান সাজ্জাদ। অভিনেতা লেখেন, ‘প্লেনে ওঠার পর দেখতে পেলাম ককপিটে কাজ চলছে, বুঝলাম ঘটনা খারাপ!! এরপর তারা আবার প্লেন থেকে নামিয়ে দিল! এ প্লেন কবে উড়বে তারাও জানে না, আমরাও জানি না!! এই হলো আমাদের এয়ারপোর্টের লোকাল বাস!’

পোস্টের শেষাংশে রসিকতা করে এই অভিনেতা রাষ্ট্রীয় এই বিমান সংস্থাকে ‘বেইমান বাংলাদেশ এয়ারলাইন্স’ বলেও আখ্যায়িত করেন।

ওই পোস্টের কমেন্টে ইরফা অনেকেই দেশের বিমান সেবার মান ও যাত্রীদের ভোগান্তি নিয়ে নিজেদের ক্ষোভ প্রকাশ করেছেন।   

শিক্ষাপ্রতিষ্ঠানের বয়স ১১৫ বছর, তবুও শতবর্ষীর তালিকায় স্থান…
  • ১৪ অক্টোবর ২০২৬
ছাত্র থেকে একই কলেজের বিভাগীয় প্রধান, সমাজকর্মের বই রচনায় খ…
  • ১৪ অক্টোবর ২০২৬
গাড়ির পেছন পেছন ফলো: দিল্লি পুলিশকে হাসির পাত্র বানাল ধ্রুব…
  • ১৪ অক্টোবর ২০২৬
বাংলাদেশের বিপক্ষে ‘সময় নষ্ট’ করায় আফগান ক্রিকেটারকে শাস্তি
  • ১৪ অক্টোবর ২০২৬
দানবীর ড. সৈয়দ রাগীব আলীকে তিন বিশ্ববিদ্যালয়ের উপচার্যের …
  • ১৪ অক্টোবর ২০২৬
সমালোচনার পর দেয়ালে যোগ হলো বেগম রোকেয়াসহ দেশীয় ৩ গুণীর প্র…
  • ১৪ অক্টোবর ২০২৬