কারাগারে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতার মৃত্যু

১৪ অক্টোবর ২০২৬, ০৭:১৫ PM
মোবারক হোসেন

মোবারক হোসেন © সংগৃহীত

গাজীপুর জেলা কারাগারে বন্দি অবস্থায় মোবারক হোসেন (৫৪) নামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতার মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে বুকে ব্যথা অনুভব করার পর তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত মোবারক হোসেন গাজীপুর মহানগরীর পূবাইল থানার মেঘডুবি এলাকার মৃত আহসান উল্লাহর ছেলে। তিনি গাজীপুর সিটি করপোরেশনের ৪০ নম্বর ওয়ার্ডের মেঘডুবি পূর্ব ইউনিট আওয়ামী লীগের আহ্বায়ক ছিলেন।

কারাগারের জেলার নূর মোহাম্মদ সোহেল জানান, মঙ্গলবার রাত পৌনে ১০টার দিকে বন্দি মোবারক হোসেন বুকে ব্যথা অনুভব করেন। এ সময় কারাগারের ভেতরে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে রাত ১০টার দিকে উন্নত চিকিৎসার জন্য তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে রাত সাড়ে ১০টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কারা কর্তৃপক্ষ জানায়, গাজীপুর মহানগরীর পূবাইল থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় গ্রেপ্তারের পর গত ১৬ আগস্ট থেকে মোবারক হোসেন কারাগারে বন্দি ছিলেন।

শিক্ষাপ্রতিষ্ঠানের বয়স ১১৫ বছর, তবুও শতবর্ষীর তালিকায় স্থান…
  • ১৪ অক্টোবর ২০২৬
ছাত্র থেকে একই কলেজের বিভাগীয় প্রধান, সমাজকর্মের বই রচনায় খ…
  • ১৪ অক্টোবর ২০২৬
গাড়ির পেছন পেছন ফলো: দিল্লি পুলিশকে হাসির পাত্র বানাল ধ্রুব…
  • ১৪ অক্টোবর ২০২৬
বাংলাদেশের বিপক্ষে ‘সময় নষ্ট’ করায় আফগান ক্রিকেটারকে শাস্তি
  • ১৪ অক্টোবর ২০২৬
দানবীর ড. সৈয়দ রাগীব আলীকে তিন বিশ্ববিদ্যালয়ের উপচার্যের …
  • ১৪ অক্টোবর ২০২৬
সমালোচনার পর দেয়ালে যোগ হলো বেগম রোকেয়াসহ দেশীয় ৩ গুণীর প্র…
  • ১৪ অক্টোবর ২০২৬