অক্টোবরে খুলবে রাজশাহী বিশ্ববিদ্যালয়

১৪ সেপ্টেম্বর ২০২১, ০৮:৫২ PM
রাজশাহী বিশ্ববিদ্যালয়

রাজশাহী বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

অক্টোবরের মাঝামাঝি খুলবে রাজশাহী বিশ্ববিদ্যালয়। সেই অনুযায়ী চলছে প্রস্তুতি। মঙ্গলবার দুপুরে শিক্ষা মন্ত্রণালয় ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সঙ্গে বৈঠক শেষে এ তথ্য নিশ্চিত করেছেন ভিসি অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার। 

অক্টবরের মাঝামাঝি সময়ে হল-ক্যাম্পাস খোলার কথা জানিয়ে উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার বলেন, আমরা ইতোমধ্যে ক্যাম্পাসের আবাসিক হলগুলো মেরামত করার পাশাপাশি সার্বিক প্রস্তুতি প্রায় শেষ করেছি। সপ্তাহে খানেকের মধ্যেই সব কাজ সম্পন্ন হবে। আমরা অপেক্ষা করছি শিক্ষার্থীদের টিকার উপর। কেননা, আমরা চাই অন্তত ৭৫-৮০ শতাংশ শিক্ষার্থী যেন টিকা নিয়ে হলে উঠে।

উপাচার্য আরো জানান, যে সকল শিক্ষার্থী এখনো সুরক্ষা অ্যাপসের মাধ্যমে রেজিস্ট্রেশন করেনি, আগামী ২৭ ও ২৮ সেপ্টেম্বর এর মধ্যে তাদেরকে অবশ্যই রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার পর কোনো শিক্ষার্থী যদি বাইরের কেন্দ্র থেকে টিকা না পায়, তবে বিশ্ববিদ্যালয়ে টিকা দেয়ার ব্যবস্থা করা হবে।

রাবি ভিসি অধ্যাপক গোলাম সাব্বির টিকার বিষয়ে আরো বলেন, যেসব শিক্ষার্থীর জাতীয় পরিচয়পত্র নেই, তারা জন্ম নিবন্ধনের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে পারবে। সরকার সেসব বিষয়ে চিন্তা ভাবনা করছে। আর বিশ্ববিদ্যালয় খোলার চূড়ান্ত সিদ্ধান্তের জন্য একাডেমিক কাউন্সিলের সভা করা প্রয়োজন। আগামী ৩০ সেপ্টেম্বর আমরা একাডেমিক কাউন্সিলের সভা ডেকেছি।

এছাড়া বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টারের দেয়া সর্বশেষ বিজ্ঞাপ্তিতে বিশ্ববিদ্যালয় ও হল খুলতে এ তথ্য জরুরী উল্লেখ করে আগামী ১৮ সেপ্টেম্বর বিকেল ৫টার মধ্যে বিশ্ববিদ্যালয়ের সাইটে টিকা গ্রহণ ও এনআইডি সংক্রান্ত তথ্য দিতে বলা হয়েছে।

আইসিটি সেন্টার থেকে পাওয়া তথ্য মতে, শিক্ষার্থীরা টিকা পেতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাইটে প্রায় ২০ হাজার আবেদন করলেও, এখন পর্যন্ত তথ্য দিয়েছে মাত্র ১৪ হাজার।

 

সমালোচনার পর দেয়ালে যোগ হলো বেগম রোকেয়াসহ দেশীয় ৩ গুণীর প্র…
  • ১৪ অক্টোবর ২০২৬
গরুর মাংস রান্নায় ‘মন্দিরের ইট’—জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আসলে…
  • ১৪ অক্টোবর ২০২৬
এই হলো আমাদের এয়ারপোর্টের লোকাল বাস! ‘বেইমান বাংলাদেশ এয়া…
  • ১৪ অক্টোবর ২০২৬
কারাগারে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতার মৃত্যু
  • ১৪ অক্টোবর ২০২৬
দুই রুমমেটের ঝগড়া, আধা ঘণ্টা পর এক শিক্ষার্থীকে মারধরের অভি…
  • ১৪ অক্টোবর ২০২৬
নতুন কুঁড়ি স্পোর্টসে নিবন্ধন ১৬ লাখ ছাড়াল
  • ১৪ অক্টোবর ২০২৬