পেশাগত দক্ষতা বৃদ্ধিতে সংশ্লিষ্টদের ভূমিকা পালন করতে হবে: ঢাবি উপাচার্য

১৪ সেপ্টেম্বর ২০২১, ১২:৪২ PM
পেশাগত দক্ষতা বৃদ্ধিতে সংশ্লিষ্টদের ভূমিকা পালন করতে হবে: ঢাবি উপাচার্য

পেশাগত দক্ষতা বৃদ্ধিতে সংশ্লিষ্টদের ভূমিকা পালন করতে হবে: ঢাবি উপাচার্য © ঢাবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেছেন, সামাজিক চাহিদা অনুযায়ী গ্র্যাজুয়েটদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে সংশ্লিষ্টদের সক্রিয় ভূমিকা পালন করতে হবে। এলক্ষ্যে শিল্প প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে সম্পর্ক আরও জোরদার করতে হবে। গতকাল ১৩ সেপ্টেম্বর ২০২১ সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট (আইবিএ)-এর পোষ্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন গার্মেন্ট বিজনেস (পিজিডি-জিবি) প্রোগ্রামের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি সংযুক্ত থেকে উপাচার্য এসব কথা বলেন।

আইবিএ’র ভারপ্রাপ্ত পরিচালক অধ্যাপক ড. মো. জাওয়াদুর রহিম জাহিদের সভাপতিত্বে অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান আসিফ ইব্রাহিম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। আইবিএ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র সেক্রেটারি আব্দুর রউফ তালুকদার গেস্ট অব অনার হিসেবে বক্তব্য রাখেন।

উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, জাতির প্রতি আমাদের দায়বদ্ধতা পূরণ করতে দক্ষ জনশক্তি তৈরি করতে হবে। পেশাগত দক্ষতা বৃদ্ধিতে আইবিএ-এর পিজিডি-জিবি প্রোগ্রামের মতো বিশ্ববিদ্যালয়ে আরও নতুন নতুন কর্মসূচি গ্রহণ করা হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পিজিডি-জিবি কোর্স চালুর ক্ষেত্রে সার্বিক সহযোগিতা প্রদান করায় তিনি অর্থ মন্ত্রণালয়কে ধন্যবাদ জানান।

উপাচার্য আরও বলেন, এই প্রোগ্রামে অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীরা তৈরি পোশাক শিল্প (আরএমজি) খাতে পেশাগত দক্ষতা ও গুণগত মান অর্জনে সক্ষম হবে, যা টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (ঝউএং) অর্জনে বিশেষ ভূমিকা রাখবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সমৃদ্ধ, উন্নত ও অসাম্প্রদায়িক সোনার বাংলা বিনির্মাণে শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম করতে হবে। এক্ষেত্রে সময়ের সাথে তাল মিলিয়ে দক্ষ ও নিবেদিতপ্রাণ কর্মী হিসেবে কাজ করার জন্য উপাচার্য গ্র্যাজুয়েটদের প্রতি আহŸান জানান।

স্বামীর কাছে যাওয়ার আগের দিন ঝুলন্ত অবস্থায় মিলল গৃহবধূর লাশ
  • ০২ এপ্রিল ২০২৬
ব্যক্তি উদ্যোগে মহাসড়ক থেকে ময়লার স্তুপ অপসারণ
  • ০২ এপ্রিল ২০২৬
জ্বালানি সাশ্রয়ে সরকারি অফিস সূচি পরিবর্তনের বিজ্ঞপ্তিটি ভু…
  • ০২ এপ্রিল ২০২৬
দেশের ৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ০২ এপ্রিল ২০২৬
ট্রাম্পের যুদ্ধবিরতির দাবি ফের নাকচ ইরানের
  • ০১ এপ্রিল ২০২৬
ফেনীতে দুই বেসরকারি হাসপাতাল বন্ধের নির্দেশ দিল স্বাস্থ্য ব…
  • ০১ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence