অধ্যাপক মাসুদার মৃত্যুতে ঢাবি উপাচার্যের শোক

১৪ সেপ্টেম্বর ২০২১, ১০:১৯ AM
অধ্যাপক মাসুদার মৃত্যুতে ঢাবি উপাচার্যের শোক

অধ্যাপক মাসুদার মৃত্যুতে ঢাবি উপাচার্যের শোক © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাসুদা এম রশিদ চৌধুরী-এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

আজ মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) এক শোকবাণীতে উপাচার্য বলেন, অধ্যাপক মাসুদা এম রশিদ চৌধুরী ছিলেন সদাহাস্যোজ্জ্বল, মিষ্টভাষী এবং অসাধারণ ব্যক্তিত্ব সম্পন্ন নিষ্ঠাবান শিক্ষক । শিক্ষকতা ও গবেষণা ছাড়াও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও সংসদ সদস্য হিসেবে তিনি রজিনীতি, মানবসেবাসহ বিভিন্ন ক্ষেত্রে সম্পৃক্ত থেকে সমাজ উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।

বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীর কাছেও তিনি অত্যন্ত জনপ্রিয় ছিলেন। এই গুণী শিক্ষকের মৃত্যুতে দেশ ও জাতি একজন বিশিষ্ট শিক্ষাবিদ, রাজনীতিবিদ ও সমাজসেবককে হারালো। উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান মরহুমার রুহের মাগফেরাত কামনা করেন এবং তাঁর পরিবারের শোক-সন্তপ্ত সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

উল্লেখ্য, অধ্যাপক মাসুদা এম রশিদ চৌধুরী গতকাল ১৩ সেপ্টেম্বর ২০২১ সোমবার রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর।

সমালোচনার পর দেয়ালে যোগ হলো বেগম রোকেয়াসহ দেশীয় ৩ গুণীর প্র…
  • ১৪ অক্টোবর ২০২৬
গরুর মাংস রান্নায় ‘মন্দিরের ইট’—জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আসলে…
  • ১৪ অক্টোবর ২০২৬
এই হলো আমাদের এয়ারপোর্টের লোকাল বাস! ‘বেইমান বাংলাদেশ এয়া…
  • ১৪ অক্টোবর ২০২৬
কারাগারে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতার মৃত্যু
  • ১৪ অক্টোবর ২০২৬
দুই রুমমেটের ঝগড়া, আধা ঘণ্টা পর এক শিক্ষার্থীকে মারধরের অভি…
  • ১৪ অক্টোবর ২০২৬
নতুন কুঁড়ি স্পোর্টসে নিবন্ধন ১৬ লাখ ছাড়াল
  • ১৪ অক্টোবর ২০২৬