লেখকের জন্মদিনে ছাত্রলীগ নেতা-কর্মীদের ঢাবিতে খাবার বিতরণ

০৯ সেপ্টেম্বর ২০২১, ০৭:১৩ PM
পথশিশু ও অসহায়দের মাঝে খাবার বিতরণ

পথশিশু ও অসহায়দের মাঝে খাবার বিতরণ © ফাইল ছবি

ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের জন্মদিন উপলক্ষে পথশিশু ও অসহায়দের মাঝে খাবার বিতরণ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের নেতারা। বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় এ আয়োজন করেন তারা।

হাজি মুহাম্মদ মুহসিন হলের ছাত্রনেতা সম্রাট হোসাইন লিটন 'দ্য ডেইলি ক্যাম্পাস'কে বলেন, আমরা যারা দাদার রাজনীতি করি তারা সবাই মিলে তার জন্মদিন উপলক্ষে প্রায় ১২৫ জন পথশিশু ও অসহায়ের মাঝে খাবার বিতরণ করেছি।

প্রোগ্রামে কে কে উপস্থিত ছিলেন জানতে চাইলে তিনি জানান, তিনি সহ মুহসিন হলের ছাত্রনেতা হোসেন, সূর্যসেন হলের শপু, বিজয় ৭১ হলের রাজিব,ফাহিম, জগন্নাথ হলের অতনু বর্মন,জয়জিৎ দত্ত ও সজল দাশ, বঙ্গবন্ধু হলের মাহবুব, আল আমিন, তানশেন ইসরাফিল এবং আকমল, জিয়া হলের অনি, এফআর হলের রায়হান মল্লিক ও তানজিম, অমর একুশে হলের দিপু, সোহাগ ও রাতুল এসএম হলের মিলন, সোহরাব ও শোভন, রোকেয়া হলের ফাল্গুনী দাশ এবং বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব হলের সানজিনা ইয়াসমিন প্রোগ্রামে উপস্থিত ছিলেন।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গরুর মাংস ইস্যু নিয়ে বিবৃতি দিল প্রশ…
  • ১৪ অক্টোবর ২০২৬
যশোর সিটি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদককে ছুরিকাঘাত
  • ১৪ অক্টোবর ২০২৬
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে দুই শিক্ষকের মারামারি, তদন্ত কমিট…
  • ১৪ অক্টোবর ২০২৬
মা হারা শিশুকে কোলে নিলেন ডিসি, দিলেন আর্থিক সহায়তা ও নতুন …
  • ১৪ অক্টোবর ২০২৬
কুমিল্লায় জামায়াতের দুই পক্ষের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর ও ককটেল …
  • ১৪ অক্টোবর ২০২৬
রাবির জুলাই ৩৬ হলে ‘মুক্তবাক’ বিতর্ক ও সাহিত্য ক্লাবের যাত্…
  • ১৪ অক্টোবর ২০২৬