ঢাবি খোলার ব্যাপারে যা জানালেন উপাচার্য

০৩ সেপ্টেম্বর ২০২১, ০৭:৫৭ PM
অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান

অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান © ফাইল ফটো

আগামী অক্টোবরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আবাসিক হলসমূহ সীমিত পরিসরে খোলার পরিকল্পনা রয়েছে। তবে প্রভোস্ট কমিটির সভার সুপারিশের আলোকে ডিন কমিটির বৈঠকে যে পরিকল্পনা নেওয়া হয়েছিল, সে রোডম্যাপ অনুযায়ী ক্যাম্পাস খোলা হবে বলে দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

আজ শুক্রবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় তিনি বলেন, আমাদের যে পূর্বের যে রোডম্যাপ ছিল সে পরিকল্পনা মোতাবেক আমরা অগ্রসর হচ্ছি। যেমন: শিক্ষার্থীদের ১৫ সেপ্টেম্বরের মধ্যে টিকা কার্যক্রমের আওতায় এসে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে অবহিত করার পরামর্শ দেওয়া হয়েছে। তারপরে আমরা পর্যালোচনা করে পরিকল্পনার অংশ হিসেবে সিদ্ধান্ত করে তারিখ নির্ধারণ করতে পারবো। আবাসিক হল কবে খোলা যাবে সেই তারিখটা তখন আমরা বলে দেব।

উপাচার্য বলেন, আগামী ৫ সেপ্টেম্বর আমরা পরিবেশ পরিষদের অর্ন্তভুক্ত ক্রিয়াশীল ছাত্রসংগঠনগুলোর সাথে মতবিনিময় করবো। তাদের সাথে মতবিনিময় করবো যাতে শিক্ষার্থীরা স্বাস্হ্যসচেতন থাকে। স্বাস্থ্য সচেতনের জায়গাটি যাতে জাগ্রত হয়, সেজন্য আমরা ছাত্রসংগঠনগুলোরও সহযোগিতা নেবো। যেটার মূল উদ্দেশ্য হল আবাসিক হল খোলা এবং স্বাস্থ্যবিধি অনুসরণ সংক্রান্ত।

ঠিক কবে নাগাদ ক্যাম্পাস খোলা হতে পারে এমন প্রশ্নের জবাবে উপাচার্য বলেন, নির্ধারিত তারিখ ওরকম নাই, একেকজন একেকরকম বলি। আমাদের মূল পরিকল্পনা হলো ১৫ সেপ্টেম্বরের মধ্যে শিক্ষার্থীদের তথ্যগুলো নিয়ে তারপরে আমরা তারিখগুলো নির্ধারণ করবো যে কবে আবাসিক হল খুলবো, কবে ক্লাস কার্যক্রম শুরু হতে পারে। তারপরে একটা পূর্ণাঙ্গ সময় দেয়া যাবে।

স্ত্রী-সন্তানের ফেলে যাওয়া প্রবাসী জামাল মারা গেছেন, গ্রামব…
  • ১৮ আগস্ট ২০২৬
মাদ্রাসার শ্রেণিকক্ষে পাঠদানরত অবস্থায় শিক্ষকের মৃত্যু
  • ১৮ আগস্ট ২০২৬
শিক্ষার্থীকে লাঞ্ছনার অভিযোগে শিক্ষা বোর্ড সচিবের বিরুদ্ধে …
  • ১৮ আগস্ট ২০২৬
বুটেক্সে শিক্ষার্থীদের ওপর ছাত্রদলের হামলার ঘটনায় ২ নেতাকে …
  • ১৮ আগস্ট ২০২৬
বিক্ষোভ শুরুর আগেই সেই মাহদী হাসানসহ আটক ৩
  • ১৮ আগস্ট ২০২৬
আজ মাঝারি থেকে অতিভারি বৃষ্টি হতে পারে যেসব বিভাগে
  • ১৮ আগস্ট ২০২৬
nextjobzimage