সশরীরে পরীক্ষা নিল ঢাবি গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ

০২ সেপ্টেম্বর ২০২১, ০৯:১৩ PM
বৃহস্পতিবার সশরীরে পরীক্ষা নেয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ

বৃহস্পতিবার সশরীরে পরীক্ষা নেয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ আজ বৃহস্পতিবার সকালে ও বিকেলে সশরীরে দুটি সেমিস্টারের চূড়ান্ত পরীক্ষা নিয়েছে। আজকের পরীক্ষায় শতভাগ শিক্ষার্থী অংশ নেন।

করোনা পরিস্থিতির কারণে প্রায় দেড় বছর ধরে বন্ধ থাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বর্ষের চূড়ান্ত পরীক্ষাগুলো আটকে থাকায় শিক্ষার্থীদের দীর্ঘ সেশনজটে পড়ার আশঙ্কা তৈরি হয়। এমন পরিস্থিতিতে গত জুলাই থেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউট অনলাইনে চূড়ান্ত পরীক্ষা নেওয়া শুরু করেছে। তবে শিক্ষার্থীদের চাওয়াকে প্রাধান্য দিয়ে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ স্বাস্থ্যবিধি মেনে সশরীর পরীক্ষা নিচ্ছে।

আজ গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের স্নাতক সপ্তম সেমিস্টার (চতুর্থ বর্ষ) ও স্নাতকোত্তর প্রথম সেমিস্টারের চূড়ান্ত পরীক্ষা হয়। শারীরিক দূরত্ব ও শিক্ষক-শিক্ষার্থী-কর্মকর্তা-কর্মচারীদের মাস্ক পরার বিষয়টি নিশ্চিত করে পরীক্ষা নেওয়া হয়। ২১ সেপ্টেম্বর থেকে এই বিভাগের প্রথম, তৃতীয় ও পঞ্চম সেমিস্টারের চূড়ান্ত পরীক্ষাও সশরীর নেওয়া শুরু হবে।

আজকের পরীক্ষায় শতভাগ শিক্ষার্থী উপস্থিত ছিলেন বলে জানিয়েছেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য আবুল মনসুর আহাম্মদ।

ট্যাগ: ঢাবি
৪৫তম বিসিএসে পুলিশ ক্যাডার ঢাবি ছাত্রলীগ নেত্রী, সমালোচনার …
  • ১৫ অক্টোবর ২০২৬
মন্ত্রীর অগোচরে খাদ্য গুদাম পরিদর্শনে গিয়ে চাকরি হারালেন এপ…
  • ১৫ অক্টোবর ২০২৬
একটা প্রজন্ম সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে—সেলিনা রহমান এমপি
  • ১৫ অক্টোবর ২০২৬
পূজা দেখিয়ে শিবিরের নবীনবরণ বন্ধ করলেন তিতুমীর অধ্যক্ষ, মন…
  • ১৫ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক কংক্রিট প্রতিযোগিতায় আইইউটির সাফল্য 
  • ১৫ অক্টোবর ২০২৬
৪৫তম বিসিএসের গেজেটে নাম নেই ১০৫ জনের
  • ১৫ অক্টোবর ২০২৬