নীতি-নৈতিকতার সাথে রাবিকে এগিয়ে নেয়ার আশ্বাস ভিসির

০২ সেপ্টেম্বর ২০২১, ০৪:৪১ PM
উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার

উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার © ফাইল ছবি

বহু জল্পনা-কল্পনা শেষে প্রায় চার মাস পর উপাচার্য পেয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়। বিশ্বিদ্যালয় পরিবারে নতুন অভিভাবক পেয়ে যেমন উচ্ছ্বসিত শিক্ষক-শিক্ষার্থীরা, তেমনি বিগত দিনের স্মৃতিচারণ করে হচ্ছেন শঙ্কিত। তবে সবকিছু ছাপিয়ে নতুন অভিভাবকের হাত ধরে এগিয়ে যাবার পাশাপাশি আস্থা ও নীতি-নৈতিকতায় রাজশাহী বিশ্ববিদ্যালয় হবে শিক্ষা ও গবেষণার মূর্ত প্রতী ক এমন প্রত্যাশা তাদের।

নব নিযুক্ত উপাচার্য হবেন শিক্ষার্থী বান্ধব এমন প্রত্যাশা ব্যক্ত করে এগ্রোনমি অ্যান্ড এগ্রিকালচারাল এক্সটেনশন বিভাগের শিক্ষার্থী শাম্মী আকতার মিম বলেন, নতুন ভিসি শিক্ষার্থীদের জন্য কাজ করার পাশাপাশি শিক্ষা, গবেষণার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করাসহ সততার সঙ্গে সব কার্যক্রম পরিচালনা করবেন এবং নিয়োগ বাণিজ্য, স্বজনপ্রীতি, দুর্নীতির উর্ধ্বে থেকে নিরলসভাবে প্রচেষ্টায় বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নেবেন বলে আশা করি। যাতে তার সময়কাল শিক্ষার্থীদের মাঝে দৃষ্টান্ত হয়ে থাকে।

নবনিযুক্ত উপাচার্যের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের পঠন-পাঠন, গবেষণা ও অবকাঠামো উন্নয়নসহ সার্বিক দিক দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় বাংলাদেশ তথা বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. আরিফুর রহমান।

দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক ড. একরাম হোসেন বলেন, আমরা প্রত্যাশা করি, নবনিযুক্ত উপাচার্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণায় বিশেষ গুরুত্ব দেবার পাশাপাশি বিগত দিনগুলোতে বিভিন্ন পারিপার্শিক কারণে রাজশাহী বিশ্ববিদ্যালয়কে নিয়ে যে সমালোচনা সৃষ্টি হয়েছে, তা নিরসনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের সুনাম ও সুখ্যাতি ফিরিয়ে আনবেন এবং সঠিকভাবে নিজ দায়িত্ব পালনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক কর্মকান্ডকে সর্বদা অগ্রসর রাখবেন।

এছাড়া করোনার ফলে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে আটকে থাকা পরীক্ষাসহ দীর্ঘ সেশনজট নিরসনের কার্যকরী পদক্ষেপের পাশাপাশি সকল শিক্ষার্থীদের টিকাদান নিশ্চিত করে দ্রুত হল ক্যাম্পাস খোলা এবং শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি নিশ্চিত করে শিক্ষা-কার্যক্রম গতিশীল করার ব্যবস্থাসহ দলমত নির্বিশেষে সকলের অভিভাবক হিসেবে বিশ্ববিদ্যালয় পরিচালনা করবেন উপাচার্যের নিকট এমন প্রত্যাশা শিক্ষক-শিক্ষার্থীদের।

এ বিষয়ে নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার বলেন, করোনাকালীন এই মূহুর্তটা আমরা কিভাবে দ্রুত কাটিয়ে শিক্ষার্থীদের ফের ক্যাম্পাসে আনার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের পাঠ দানের কাজ গতিশীল করা যায় সে বিষয়ে প্রশাসনের একটা পরিকল্পনা রয়েছে। অল্প সময়ের মধ্যেই তা কার্যকর হবে।

এছাড়া মনে রাখতে হবে এই মূহুর্তে প্রধান কাজ বিশ্ববিদ্যালয়কে গতিশীল করা, শিক্ষা-কার্যক্রমকে এগিয়ে নেয়া। এ সমস্ত কার্যক্রমের পাশাপাশি '৭৩ -এর আইন মোতাবেক কঠোরভাবে তা অনুসরণ করে নীতি-নৈতিকতার সাথে বিশ্ববিদ্যালয় পরিচালনা করার কথা জানান তিনি।

সাবেক উপাচার্যের বিতর্কিত নিয়োগের বিষয় তিনি জানান, বিষয়টি সরকারীভাবে তদন্তাধীন, যার উপর সরকারের কিছু বিধিনিষেধ রয়েছে। আমি পুরোপুরি ভাবে সবকিছু এখনো জানি না, কেননা সবে মাত্র এসেছি। বিষয়টি সম্পর্কে অবগত হয়ে পরবর্তীতে এবিষয়ে জানানোর কথা বলেন উপাচার্য অধ্যাপক সাত্তার।

এর আগে, গত ৬ মে বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহানের মেয়াদ শেষ হয়। শেষ কর্মদিবসে উপাচার্য বিতর্কিত ভাবে ১৩৮ জন এডহকে নিয়োগ দিয়ে বিদায় নিলে শুরু হয় দেশজুড়ে আলোচনা-সমালোনার ঝড়। এছাড়া ওই নিয়োগে কেন্দ্র করে বিভিন্ন সময় ক্যাম্পাসে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। যা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে খুবই ন্যাক্কারজনক ঘটনা বলে উল্লেখ করেছেন সুশীল সমাজ।

ঢাকার বাতাস আজ মাঝারি মানের, বায়ুদূষণে শীর্ষে দিল্লি
  • ১৮ এপ্রিল ২০২৬
সার্ভেইলেন্সের ম্যান্ডেট আসলে কার?
  • ১৮ এপ্রিল ২০২৬
হুথিদের ভয়ে দীর্ঘ পথে ঘুরছে মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস জর্জ …
  • ১৮ এপ্রিল ২০২৬
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এমফিল ও পিএইচডির সুযোগ
  • ১৮ এপ্রিল ২০২৬
সীমান্ত পেরিয়ে ফেরা, কিন্তু ঘরে ফেরা নয়: শিশুদের নীরব এক প্…
  • ১৮ এপ্রিল ২০২৬
গুঞ্জন সত্য, এনসিপিতে আসছে জুনায়েদ-রাফেরা
  • ১৮ এপ্রিল ২০২৬