ঢাবি’র অবসরপ্রাপ্ত অধ্যাপক কাদরীর মৃত্যুতে উপাচার্যের শোক

০১ সেপ্টেম্বর ২০২১, ০৩:২৬ PM
অধ্যাপক ড. সাইয়াদ সালেহীন কাদরী ও ঢাবি লো

অধ্যাপক ড. সাইয়াদ সালেহীন কাদরী ও ঢাবি লো © ফাইল ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. সাইয়াদ সালেহীন কাদরী-এর মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান গভীর শোক প্রকাশ করেছেন।

বুধবার (১ সেপ্টেম্বর) এক শোকবাণীতে উপাচার্য বলেন, অধ্যাপক ড. সাইয়াদ সালেহীন কাদরী ছিলেন ইন্ডাস্ট্রিয়াল মাইক্রোবায়োলজির এনজাইমোলজি বিষয়ে বিশেষজ্ঞ ও বিশিষ্ট গবেষক। তিনি সদালাপী, সজ্জন ও বিনম্র চরিত্রের মানুষ ছিলেন। নিবেদিতপ্রাণ এই শিক্ষক ও গবেষক প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান, জীববিজ্ঞান অনুষদের ডিনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে অত্যন্ত সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিষয়ক শিক্ষার বিস্তার ও গবেষণায় অসাধারণ অবদানের জন্য গুণী এই অধ্যাপক স্মরণীয় হয়ে থাকবেন।

উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান মরহুমের রূহের মাগফেরাত কামনা করেন এবং তাঁর পরিবারের শোক-সন্তপ্ত সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

উল্লেখ্য, অধ্যাপক ড. সাইয়াদ সালেহীন কাদরী বুধবার রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর।

৪৫তম বিসিএসে পুলিশ ক্যাডার ঢাবি ছাত্রলীগ নেত্রী, সমালোচনার …
  • ১৫ অক্টোবর ২০২৬
মন্ত্রীর অগোচরে খাদ্য গুদাম পরিদর্শনে গিয়ে চাকরি হারালেন এপ…
  • ১৫ অক্টোবর ২০২৬
একটা প্রজন্ম সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে—সেলিনা রহমান এমপি
  • ১৫ অক্টোবর ২০২৬
পূজা দেখিয়ে শিবিরের নবীনবরণ বন্ধ করলেন তিতুমীর অধ্যক্ষ, মন…
  • ১৫ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক কংক্রিট প্রতিযোগিতায় আইইউটির সাফল্য 
  • ১৫ অক্টোবর ২০২৬
৪৫তম বিসিএসের গেজেটে নাম নেই ১০৫ জনের
  • ১৫ অক্টোবর ২০২৬