নির্ধারিত দিনেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা

০১ সেপ্টেম্বর ২০২১, ১০:২০ AM
ঢাবি ভর্তি পরীক্ষা

ঢাবি ভর্তি পরীক্ষা © ফাইল ছবি

পূর্ব নির্ধারিত তারিখেই অনুষ্ঠিত হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা। ঢাবির ডিনস কমিটির নেয়া আগের সিদ্ধান্ত অনুযায়ী ১ অক্টোবর থেকে শুরু প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা।  

এ বিষয়ে ঢাবি কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবু মো. দেলোয়ার হোসেন বলেন, 'পরীক্ষা হবে ইনশাআল্লাহ। ১ অক্টোবর হবে 'ক' ইউনিট এবং ২ অক্টোবর আমাদের কলা অনুষদের। এখন পর্যন্ত সিদ্ধান্ত এটাই যদি কোনোরকম অবস্থার অবনতি না হয়।'

ভর্তি পরীক্ষা নিয়ে ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আখতারুজ্জামান বলেন, 'আগের সিদ্ধান্তই বহাল আছে। এখন পর্যন্ত ভর্তি পরীক্ষা তারিখ পরিবর্তনের কোনো কারণ নেই।'

এর আগে ভর্তি পরীক্ষার তারিখ ৩১ জুলাই হওয়ার কথা থাকলেও করোনা মহামারিতে সেটি পিছিয়ে ১ অক্টোবর করা হয়। বিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষা দিয়ে ভর্তি পরীক্ষা শুরু হবে। পরের দিন অর্থাৎ ২ অক্টোবর কলা অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। চারুকলা অনুষদের লিখিত (অঙ্কন) পরীক্ষা অনুষ্ঠিত হবে ৯ অক্টোবর, এরপর ২২ অক্টোবর বাণিজ্য অনুষদের আর সবশেষ ২৩ অক্টোবর সামাজিক বিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

 

বিএনপির এমপির বিরুদ্ধে সংবাদ সম্মেলন করলেন দলীয় নেতাকর্মীরাই
  • ১৮ আগস্ট ২০২৬
বিশ্বকাপজয়ী আর্জেন্টিনার গোলরক্ষককে দলে ভেড়াল ম্যানচেস্টার …
  • ১৮ আগস্ট ২০২৬
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে সহকারী প্রসিকিউটর নিয়োগ
  • ১৮ আগস্ট ২০২৬
কমিশনের সুপারিশ ছিল ১৪০ শতাংশ, পে স্কেলে সর্বোচ্চ বেতন বাড়…
  • ১৮ আগস্ট ২০২৬
সবাইকে ভয় পাইয়ে দিয়েছিলেন জামাল মুসিয়ালা, মাঠে কী হয়েছিল
  • ১৮ আগস্ট ২০২৬
জাল নোটসহ স্বামীকে ধরিয়ে দিলেন স্ত্রী
  • ১৮ আগস্ট ২০২৬