করোনায় ঢাবির সাবেক অধ্যাপক সাইয়াদ সালেহীন কাদরীর মৃত্যু

০১ সেপ্টেম্বর ২০২১, ১২:০৭ PM
অধ্যাপক ড. সৈয়দ সালেহীন কাদরী

অধ্যাপক ড. সৈয়দ সালেহীন কাদরী © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক অধ্যাপক ড. সৈয়দ সালেহীন কাদরী মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ বুধবার (সেপ্টেম্বর) ভোররাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

সালেহীন কাদরীর স্ত্রী আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশের (আইসিডিডিআরবি) জ্যেষ্ঠ বিজ্ঞানী ফেরদৌসী কাদরী। তিনি ‘এশিয়ার নোবেল’ হিসেবে পরিচিত ম্যাগসাইসাই পুরস্কার পেয়েছেন। গতকাল মঙ্গলবার (৩১ আগস্ট) এ পুরস্কারের ঘোষণা দেওয়া হয়।

আইসিডিডিআরবির তথ্য কর্মকর্তা তারিফুল ইসলাম বলেন, বেশ কয়েক সপ্তাহ ধরে করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিল ড. সালেহীন। ক্রমেই অবস্থার অবনতি হচ্ছিল। নেওয়া হয়েছিল ভেন্টিলেশনে। তারপরও ফেরানো গেল না। 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ছিলেন সালেহীন কাদরী। তিনি এই বিভাগের চেয়ারম্যান ছিলেন। এছাড়া তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদের ডিন ছিলেন।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, আজ বাদ জোহর রাজধানীর গুলশানের আজাদ মসজিদে সালেহীন কাদরীর জানাজা অনুষ্ঠিত হবে। পরে তাঁকে বনানী কবরস্থানে দাফন করা হবে।

৪৫তম বিসিএসে পুলিশ ক্যাডার ঢাবি ছাত্রলীগ নেত্রী, সমালোচনার …
  • ১৫ অক্টোবর ২০২৬
মন্ত্রীর অগোচরে খাদ্য গুদাম পরিদর্শনে গিয়ে চাকরি হারালেন এপ…
  • ১৫ অক্টোবর ২০২৬
একটা প্রজন্ম সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে—সেলিনা রহমান এমপি
  • ১৫ অক্টোবর ২০২৬
পূজা দেখিয়ে শিবিরের নবীনবরণ বন্ধ করলেন তিতুমীর অধ্যক্ষ, মন…
  • ১৫ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক কংক্রিট প্রতিযোগিতায় আইইউটির সাফল্য 
  • ১৫ অক্টোবর ২০২৬
৪৫তম বিসিএসের গেজেটে নাম নেই ১০৫ জনের
  • ১৫ অক্টোবর ২০২৬