সিন্ডিকেট সভা

ঢাবি শিক্ষক-শিক্ষার্থীদের ডোপ টেস্ট করার নীতিগত সিদ্ধান্ত

০১ সেপ্টেম্বর ২০২১, ১২:৪৪ AM
ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাকা বিশ্ববিদ্যালয় © ফাইল ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষক-শিক্ষার্থীদের ডোপ টেস্ট করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। মঙ্গলবার (৩১ আগস্ট) নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।

বিষয়টি দ্যা ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল।

তিনি বলেন, আজকে অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের ডোপ টেস্ট করার নীতিগত সিদ্ধান্ত হয়েছে। এই প্রক্রিয়ায় আমরা প্রবেশ করব। আমরা এটা শুরু করব তবে শুরু করার আগে আমাদের প্রস্তুতি প্রয়োজন রয়েছে। সে প্রস্তুতির জন্য আমাদের চিকিৎসা অনুষদের ডিনকে আহ্বায়ক করে একটা কমিটি করা হয়েছে। সে কমিটি কবে থেকে শুরু করবে, কিভাবে শুরু করবে তার একটা নীতিমালা প্রণয়ন করবে

এছাড়াও সভায় একাডেমিক কাউন্সিলের সুপারিশ অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের ২৯ জন গবেষককে পিএইচডি এবং ১৩ জন গবেষককে এমফিল ডিগ্রি প্রদান করা হয়েছে।

সভায়, বিশ্ববিদ্যালয়ের পাওনা টাকা পরিশোধ না করায় তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের প্রাক্তন সহকারী অধ্যাপক নাফিজ জামান শুভকে স্থায়ীভাবে চাকুরিচ্যুত করার সিদ্ধান্ত গৃহীত হয়।

সভার বরাত দিয়ে সিান্ডকেট সদস্য ড. মো. মিজানুর রহমান দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, জিওগ্রাফির একজন শিক্ষক পিএইচডি করতে গিয়েছিল বাইরের দেশে, তিনি দীর্ঘদিন বিনা ছুটিতে দেশের বাইরে অবস্থান করছেন। তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। ২০১৮ সালে এজন্য একটি কমিটি গঠন করা হয়েছিল। সেই কমিটির রিপোর্টের আলোকে তাকে নোটিশ দেয়া হয়েছে।

বিএনপির এমপির বিরুদ্ধে সংবাদ সম্মেলন করলেন দলীয় নেতাকর্মীরাই
  • ১৮ আগস্ট ২০২৬
বিশ্বকাপজয়ী আর্জেন্টিনার গোলরক্ষককে দলে ভেড়াল ম্যানচেস্টার …
  • ১৮ আগস্ট ২০২৬
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে সহকারী প্রসিকিউটর নিয়োগ
  • ১৮ আগস্ট ২০২৬
কমিশনের সুপারিশ ছিল ১৪০ শতাংশ, পে স্কেলে সর্বোচ্চ বেতন বাড়…
  • ১৮ আগস্ট ২০২৬
সবাইকে ভয় পাইয়ে দিয়েছিলেন জামাল মুসিয়ালা, মাঠে কী হয়েছিল
  • ১৮ আগস্ট ২০২৬
জাল নোটসহ স্বামীকে ধরিয়ে দিলেন স্ত্রী
  • ১৮ আগস্ট ২০২৬