ঢাবি ও কোরিয়ার কিউংপুক বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

৩১ আগস্ট ২০২১, ০৭:৫৪ PM
দুই বিশ্ববিদ্যালয়ের মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে

দুই বিশ্ববিদ্যালয়ের মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে © ফাইল ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এবং কোরিয়ার কিউংপুক জাতীয় বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধীনে প্লান্ট ট্যাক্সোনোমি ল্যাবরোটেরি এবং কিউংপুক জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্কুল অব অ্যাপলাইড বায়োসায়েন্সের অধীনে ইনসেক্ট ইকোলজি ল্যাবরোটেররি মধ্যে আজ মঙ্গলবার ভার্চ্যুয়ালি এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ এবং কোরিয়ার কিউংপুক ন্যাশনাল ইউনিভার্সিটির অধ্যাপক ড. ওহসেক কোওন নিজ নিজ বিশ্ববিদ্যালয়ের পক্ষে এ সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে।

সমঝোতা স্মারক অনুসারে উভয় পক্ষই তাদের পারস্পরিক স্বার্থ সম্প্রসারণ এবং প্রচারের জন্য সহযোগিতামূলক একাডেমিক এবং গবেষণা কর্মসূচি গ্রহণ করবে। এছাড়া শিক্ষার্থী, অনুষদ সদস্য এবং প্রকাশনা দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে বিনিময় করা হবে।

এর আগে ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মোঃ আখতারুজ্জামান ভার্চুয়াল গবেষণা স্বারক স্বাক্ষর করার জন্য আনুষ্ঠানিকভাবে অনুমোদন দেন। এই সমঝোতা স্মারক দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে গবেষণা ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচন করবে আশা ব্যক্ত করেন তিনি।

উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোঃ মোহাম্মদ জসিম উদ্দিন এবং কিউংপুক ন্যাশনাল ইউনিভার্সিটির অধ্যাপক ড. ওহসেক কোওন প্রাথমিকভাবে জৈব সম্পদ গবেষণার উপর সহযোগিতা জোরদার করার জন্য চিন্তা করেন এবং বিশ্ববিদ্যালয় দুটির মধ্যে সম্পর্ক স্থাপনে সম্মত হন।

ডেঙ্গু প্রতিরোধে ঢাবিতে ছাত্রদলের সচেতনতামূলক ক্যাম্পেইন
  • ০৪ এপ্রিল ২০২৬
সাফ জয়ী দলে গণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সুমন সরেন
  • ০৪ এপ্রিল ২০২৬
আগে নেওয়া থাকলেও নিতে হবে আবার, হামের টিকা নিয়ে যা জানা জরু…
  • ০৪ এপ্রিল ২০২৬
নববর্ষে ‘মঙ্গল’ বা ‘আনন্দ’ শোভাযাত্রা নয়, এবার হবে ‘বৈশাখী’…
  • ০৪ এপ্রিল ২০২৬
দেশের এক উপজেলাকে হামের ‘রেড জোন’ ঘোষণা সরকারের
  • ০৪ এপ্রিল ২০২৬
অনলাইন ক্লাস নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী
  • ০৪ এপ্রিল ২০২৬