‘বঙ্গমাতা পরিষদ’-এর প্রেসিডিয়াম সদস্য হলেন জাবি উপাচার্য

৩০ আগস্ট ২০২১, ১১:২৪ PM
উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম

উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম © ফাইল ছবি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম ‘বঙ্গমাতা পরিষদ’-এর প্রেসিডিয়াম সদস্য নির্বাচিত হয়েছেন।

সোমবার (৩০ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয়ের পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ মহিউদ্দিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৩ আগস্ট উপাচার্যের কাছে বঙ্গমাতা পরিষদের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এম. আনিছুর রহমান স্বাক্ষরিত একটি চিঠি পাঠানো হয়। চিঠিতে উপাচার্যকে বঙ্গমাতা পরিষদের সর্বোচ্চ ফোরামের প্রেসিডিয়াম সদস্য হিসেবে মনোনয়নের জন্য সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হওয়ার তথ্য জানানো হয়।

উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলামকে এ পদে নির্বাচিত করায় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ‘বঙ্গমাতা পরিষদ’-এর সভাপতি সৈয়দা সাজেদা চৌধুরীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। উপাচার্য আশা প্রকাশ করেন যে, মহীয়সী নারী বঙ্গমাতার জীবনাদর্শ নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে ‘বঙ্গমাতা পরিষদ’ কাজ করবে।

স্ত্রী-সন্তানের ফেলে যাওয়া প্রবাসী জামাল মারা গেছেন, গ্রামব…
  • ১৮ আগস্ট ২০২৬
মাদ্রাসার শ্রেণিকক্ষে পাঠদানরত অবস্থায় শিক্ষকের মৃত্যু
  • ১৮ আগস্ট ২০২৬
শিক্ষার্থীকে লাঞ্ছনার অভিযোগে শিক্ষা বোর্ড সচিবের বিরুদ্ধে …
  • ১৮ আগস্ট ২০২৬
বুটেক্সে শিক্ষার্থীদের ওপর ছাত্রদলের হামলার ঘটনায় ২ নেতাকে …
  • ১৮ আগস্ট ২০২৬
বিক্ষোভ শুরুর আগেই সেই মাহদী হাসানসহ আটক ৩
  • ১৮ আগস্ট ২০২৬
আজ মাঝারি থেকে অতিভারি বৃষ্টি হতে পারে যেসব বিভাগে
  • ১৮ আগস্ট ২০২৬
nextjobzimage