করোনায় প্রাণ গেল রাবি অধ্যাপক তৌফিকের

৩০ আগস্ট ২০২১, ০৭:২৭ PM
তৌফিক ইকবাল

তৌফিক ইকবাল © ফাইল ছবি

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এগ্রোনমী এন্ড এগ্রিকালচারাল এক্সটেনশন বিভাগের অধ্যাপক ড. মো. তৌফিক ইকবাল মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ সোমবার (৩০ আগস্ট) দুপুরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। 

বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের ক্রপ সায়েন্স এন্ড টেকনোলজি বিভাগ অধ্যাপক বলেন, তার মৃত্যুর সংবাদ শুনে আমি শুনে হতবিহ্বল হয়ে পড়েছি। ইদানীংকালের কোনো মৃত্যুই আমাকে এভাবে টাচ করেনি।

মৃত্যুকালে অধ্যাপক তৌফিকের বয়স হয়েছিলো ৪৯ বছর। আজই তার মরদেহ নিজ জেলা ভোলায় নিয়ে যাওয়া হবে এবং আগামীকাল মঙ্গলবার (৩১ আগস্ট) ভোলা কোর্ট মসজিদে জানাজা শেষে শিবপুরের পারিবারিক গোরস্থানে দাফন করা হবে। 

এদিকে অধ্যাপক তৌফিকের মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার এবং প্রো-ভিসিদ্বয় অধ্যাপক ড. চৌধুরী এম. জাকারিয়া ও অধ্যাপক ড. সুলতান-উল-ইসলাম গভীর শোক প্রকাশ করেছেন।

অধ্যাপক তৌফিক ইকবাল ১৯৭২ সালে ভোলা জেলার সদর উপজেলায় জন্মগ্রহণ করেন। তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে ১৯৯৩ সালে কৃষি প্রকৌশলে বিএজি (অনার্স) এবং ১৯৯৫ সালে ফার্ম পাওয়ার এন্ড মেশিনারী বিষয়ে এমএস ডিগ্রি লাভ করেন। পরবর্তীতে তিনি অস্ট্রেলিয়ার লা ট্রোব বিশ্ববিদ্যালয় থেকে ২০১২ সালে মৃত্তিকা বিজ্ঞান ও উদ্ভিদ পুষ্টি বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। এরপর জার্মানি, ভারত, চীন ও নেদারল্যান্ডস থেকে বিভিন্ন পিজিটি কোর্সও সমাপ্ত করেন।

তিনি ২০০৩ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রভাষক পদে যোগ দেন ও ২০১৩ সালে অধ্যাপক পদে উন্নীত হন। রাবিতে অধ্যাপনার পাশাপাশি তিনি তুরস্ক ও জার্মানির দুটি বিশ্ববিদ্যালয়ে ‘ভিজিটিং প্রফেসর’ হিসেবে কাজ করেছেন।

অধ্যাপক ইকবাল বিশের অধিক মাস্টার্স (থিসিস) গবেষণা তত্ত্বাবধান করেছেন। দেশ-বিদেশে বিভিন্ন পিয়ার-রিভিউড জার্নালে তার পঞ্চাশের অধিক গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে। গবেষণার স্বীকৃতিস্বরূপ তিনি ২০১৮ সালে ইউজিসি অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছিলেন। তাঁর কয়েকটি গবেষণা প্রকল্পের কাজও চলমান ছিল।

৪৫তম বিসিএসে পুলিশ ক্যাডার ঢাবি ছাত্রলীগ নেত্রী, সমালোচনার …
  • ১৫ অক্টোবর ২০২৬
মন্ত্রীর অগোচরে খাদ্য গুদাম পরিদর্শনে গিয়ে চাকরি হারালেন এপ…
  • ১৫ অক্টোবর ২০২৬
একটা প্রজন্ম সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে—সেলিনা রহমান এমপি
  • ১৫ অক্টোবর ২০২৬
পূজা দেখিয়ে শিবিরের নবীনবরণ বন্ধ করলেন তিতুমীর অধ্যক্ষ, মন…
  • ১৫ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক কংক্রিট প্রতিযোগিতায় আইইউটির সাফল্য 
  • ১৫ অক্টোবর ২০২৬
৪৫তম বিসিএসের গেজেটে নাম নেই ১০৫ জনের
  • ১৫ অক্টোবর ২০২৬