আজও প্রতীকী ক্লাস হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে

২৯ আগস্ট ২০২১, ০৬:২২ PM
বিশ্ববিদ্যালয় খোলার দাবি জানিয়ে প্রতীকী ক্লাসের আয়োজন করেছেন জাবি অধ্যাপক

বিশ্ববিদ্যালয় খোলার দাবি জানিয়ে প্রতীকী ক্লাসের আয়োজন করেছেন জাবি অধ্যাপক © টিডিসি ফটো

শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবিতে দ্বিতীয় দিনের মতো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) প্রতীকী ক্লাস অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক জামাল উদ্দিন রুনু রবিবার বেলা সাড়ে ১২টা থেকে এক ঘণ্টার এই ক্লাস নেন।

এ প্রতীকী ক্লাসে বিশ্ববিদ্যালয়ের নতুন কলা ভবনের নিচতলার করিডোরে বিভিন্ন বিভাগের ২০-২৫ জন শিক্ষার্থী উপস্থিত ছিলেন। অধ্যাপক জামাল উদ্দিন গত শুক্রবার এ ক্লাস আয়োজনের বিষয়ে ঘোষণা দেন।

অধ্যাপক জামাল উদ্দিন সাংবাদিকদের বলেন, বিশ্ববিদ্যালয় খোলার ব্যাপারে সরকারের আন্তরিকতা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। ইতিমধ্যে অনলাইনে ক্লাস-পরীক্ষা নিয়ে অনুভব করতে পেরেছি। অনলাইনে ভালোভাবে পাঠদান করা সম্ভব না আবার পরীক্ষা পদ্ধতিতেও একটা বিশৃঙ্খলা দেখা যাচ্ছে। এসব সমস্যা সমাধানের জন্য অনতিবিলম্বে বিশ্ববিদ্যালয় খুলে দিয়ে ক্লাস-পরীক্ষা সশরীরে নেওয়া উচিৎ।

ক্লাসে অংশ নেওয়া নৃবিজ্ঞানের শিক্ষার্থী ইয়াসির আরাফাত বর্ণ বলেন, আমরা চাই, বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া হোক। বিশ্ববিদ্যালয় খোলার মাধ্যমে জ্ঞান তাত্ত্বিক এবং গবেষণাগত প্রক্রিয়া আবার চালু হোক। যাতে এই জ্ঞান তাত্ত্বিক এবং গবেষণাগত উদ্ভাবনের মধ্য দিয়ে আমাদের মহামারীর কারণে যে বায়োলজিক্যাল, অর্থনৈতিক ও সামাজিক ক্ষতি হয়েছে সেই ক্ষতিগুলো যেনো দ্রুত কাটিয়ে উঠতে পারি।

অর্থনীতি বিভাগের শিক্ষার্থী নূর ই-জান্নাত বলেন, দেড় বছরের বেশি সময় ধরে বিশ্ববিদ্যালয় বন্ধ রয়েছে। বারবার বিশ্ববিদ্যালয় খোলার তারিখ দিয়ে পেছানো হয়েছে। বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের এখন টিকার আওতায় আনা হচ্ছে, শিক্ষার্থীরাও কীভাবে স্বাস্থ্যবিধি মেনে চলতে সেটা জানে। এ অবস্থায় বিশ্ববিদ্যালয় বন্ধ রাখার কোনও যৌক্তিক কারণ নেই।

এর আগে, গত ২৬ আগস্ট (বৃহস্পতিবার) একই দাবিতে শহীদ মিনার প্রাঙ্গণে প্রতীকী ক্লাস নিয়েছিলেন বিশ্ববিদ্যালয়টির দর্শন বিভাগের অধ্যাপক রায়হান রাইন।

ঈদুল ফিতর নিয়ে রাবিপ্রবি শিক্ষার্থীদের ভাবনা
  • ১৯ মার্চ ২০২৬
টেরিবাজারে অগ্নিকাণ্ড, ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে প্রাণ গেল ২ জন…
  • ১৯ মার্চ ২০২৬
নিষেধাজ্ঞা সত্ত্বেও জাককানইবির দুই বিভাগে শিক্ষক নিয়োগ
  • ১৯ মার্চ ২০২৬
বিএমইউতে ইমার্জেন্সি মেডিসিনে কোর্স শুরু ২৮ মার্চ, বৃত্তি দ…
  • ১৯ মার্চ ২০২৬
ঘুমন্ত অবস্থায় একই পরিবারের ৪ জনকে গুলি
  • ১৯ মার্চ ২০২৬
ঈদে বাড়ি যাওয়ার আগে যে ১২ কাজ অবশ্যই করবেন
  • ১৯ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence