রাবির নতুন ভিসি অধ্যাপক গোলাম সাব্বির

২৯ আগস্ট ২০২১, ০২:৩৩ PM
অধ্যাপক গোলাম সাব্বির

অধ্যাপক গোলাম সাব্বির © ফাইল ছবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার। রোববার (২৯ আগস্ট) দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখার উপসচিব মো. মাহমুদুল আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য মো. আবদুল হামিদের অনুমোদনক্রমে অধ্যাপক অধ্যাপক গোলাম সাব্বির সাত্তারকে রাজশাহী বিশ্ববিদ্যালয় আইন, ১৯৭৩ এর ১১ (২) ধারা অনুযায়ী তাঁকে নিয়োগ দেওয়া হয়েছে। 

অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের জ্যেষ্ঠ শিক্ষক ছিলেন। তিনি বর্তমানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউটের পরিচালকের দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি ২০০৯ থেকে ২০১২ সাল পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তিনি নিজ বিভাগের সভাপতি হন। এ ছাড়া তিনি তিনবার প্রগতিশীল শিক্ষক সমাজের স্টিয়ারিং কমিটির সদস্য ছিলেন।

উল্লেখ্য, গত ৬ মে বহুল আলোচিত-সমালোচিত ভিসি অধ্যাপক ড. এম আব্দুস সোবহানের মেয়াদ শেষ হয়। এরপর তিন মাসেরও বেশি সময় ধরে রাবি ভিসির পদটি শূন্য ছিল।

বিএনপির এমপির বিরুদ্ধে সংবাদ সম্মেলন করলেন দলীয় নেতাকর্মীরাই
  • ১৮ আগস্ট ২০২৬
বিশ্বকাপজয়ী আর্জেন্টিনার গোলরক্ষককে দলে ভেড়াল ম্যানচেস্টার …
  • ১৮ আগস্ট ২০২৬
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে সহকারী প্রসিকিউটর নিয়োগ
  • ১৮ আগস্ট ২০২৬
কমিশনের সুপারিশ ছিল ১৪০ শতাংশ, পে স্কেলে সর্বোচ্চ বেতন বাড়…
  • ১৮ আগস্ট ২০২৬
সবাইকে ভয় পাইয়ে দিয়েছিলেন জামাল মুসিয়ালা, মাঠে কী হয়েছিল
  • ১৮ আগস্ট ২০২৬
জাল নোটসহ স্বামীকে ধরিয়ে দিলেন স্ত্রী
  • ১৮ আগস্ট ২০২৬