ঢাবিতে ছাত্রদলের মিছিলে হামলা, নেতৃত্বে লেখক ভট্টাচার্য!

২৯ আগস্ট ২০২১, ১১:৫২ AM
ঢাবিতে ছাত্রদলের মিছিলে হামলা, নেতৃত্বে লেখক ভট্টাচার্য!

ঢাবিতে ছাত্রদলের মিছিলে হামলা, নেতৃত্বে লেখক ভট্টাচার্য! © টিডিসি ফটো

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের বিক্ষোভ মিছিলে হামলার অভিযোগ উঠেছে ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের বিরুদ্ধে। তার নেতৃত্বেই ছাত্রলীগ নেতা কর্মীরা এ হামলা চালায় বলে অভিযোগ করেছেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ফজলুর রহমান খোকন।

তিনি জানান, আমরা শহীদ মিনার এলাকা থেকে মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন নাহার হল এলাকার সামনে ছাত্রলীগের হামলার স্বীকার হই। হামলার নেতৃত্ব দিয়েছেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য। সে একটি গাড়ির ভেতরে ছিলেন। আর হামলাকারীরা ঢাবির ছাত্রলীগের নেতা কর্মী হলে চেনা যাইতো। এরা বেশির ভাগই মহানগর ছাত্রলীগের নেতা কর্মী। হামলায় ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা সদস্যসচিব আমানউল্লাহ আমানসহ ১০ জনের বেশি নেতা কর্মী আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসাধীন অবস্থায় রয়েছে বলেও জানান তিনি।

লেখক ভট্টাচার্য বলেন, ছাত্রলীগের কেউ ছাত্রদলের ওপর হামলা করেনি। পুরো অভিযোগ ভিত্তিহীন। আমরা আমাদের ত্রাণ কার্যক্রম শেষ করে ফিরছিলাম এ রকম মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আসতে তাদের মিছিল দেখা যায় এ রকম সময়ে একটি অ্যাম্বুলেন্সের হর্নের আওয়াজ পাওয়া যায়। তখন তারা পালিয়ে যায়। ছাত্রলীগ কোন ধরনের হামলা করেনি বলেও উল্লেখ করেন তিনি।

উল্লেখ্য, ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল ও সহ-সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান রনিকে গ্রেপ্তারের প্রতিবাদ ও তাদের মুক্তির দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল এক বিক্ষোভ মিছিল করছিল। রোববার সকাল ১০ টায় এ বিক্ষোভ মিছিলে হামলার ঘটনা ঘটে।

বিএনপির এমপির বিরুদ্ধে সংবাদ সম্মেলন করলেন দলীয় নেতাকর্মীরাই
  • ১৮ আগস্ট ২০২৬
বিশ্বকাপজয়ী আর্জেন্টিনার গোলরক্ষককে দলে ভেড়াল ম্যানচেস্টার …
  • ১৮ আগস্ট ২০২৬
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে সহকারী প্রসিকিউটর নিয়োগ
  • ১৮ আগস্ট ২০২৬
কমিশনের সুপারিশ ছিল ১৪০ শতাংশ, পে স্কেলে সর্বোচ্চ বেতন বাড়…
  • ১৮ আগস্ট ২০২৬
সবাইকে ভয় পাইয়ে দিয়েছিলেন জামাল মুসিয়ালা, মাঠে কী হয়েছিল
  • ১৮ আগস্ট ২০২৬
জাল নোটসহ স্বামীকে ধরিয়ে দিলেন স্ত্রী
  • ১৮ আগস্ট ২০২৬