জাবিতে দুই দিনব্যাপী ৪র্থ নেটওয়ার্কিং কনফারেন্স

২৮ আগস্ট ২০২১, ০৫:৩৬ PM
জাবিতে দুই দিনব্যাপী ৪র্থ নেটওয়ার্কিং কনফারেন্স

জাবিতে দুই দিনব্যাপী ৪র্থ নেটওয়ার্কিং কনফারেন্স © টিডিসি ফটো

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দুইদিন ব্যাপী চতুর্থ নেটওয়ার্কিং কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। এবারের বিষয় ছিল ‘নিউজ মিডিয়া ইন বাংলাদেশ আন্ডার কভিড-১৯: রুল অব স্টেট এন্ড মিডিয়া এডুকেটরস’।

এতে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও সাংবাদিকরা অংশগ্রহণ করেন।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগ এবং জার্মানির ডয়চে ভেলে একাডেমির (ডিডব্লিউ একাডেমি) যৌথ উদ্যোগে এ নেটওয়ার্কিং কনফারেন্স অনুষ্ঠিত হয়।

শুক্রবার সকাল ১০টায় প্রধান অতিথি হিসেবে অনলাইনে এ আয়োজনের উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মুরাদ হাসান। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম।

এছাড়া বিশ্ববিদ্যালয়ের কলা ও মানবিকী অনুষদের ডিন অধ্যাপক মোজাম্মেল হক, দৈনিক আজকের পত্রিকার সম্পাদক অধ্যাপক গোলাম রহমান, ডয়চে ভেলে একাডেমির এশিয়া ও ইউরোপের বিভাগীয় প্রধান মাইকেল কারহাউসেন এবং জাবি সাংবাদিকতা বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক শেখ আদনান ফাহাদ উপস্থিত ছিলেন।

এসময় কনফারেন্সের আহ্বায়ক ও জাবি সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক আমিনা ইসলামের সঞ্চালনায় উপস্থিত ছিলেন সহযোগী অধ্যাপক রাকিব আহমেদ, সহকারী অধ্যাপক উজ্জ্বল কুমার মন্ডল, সুমাইয়া শিফাত, সালমা আহমেদ, নিশাত পারভেজ, প্রভাষক মৃধা মো.শিবলী নোমান ও সালমা সাবিহা সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের শিক্ষক।

এবারের কনফারেন্সে করোনার সময়ে সাংবাদিকতার চ্যালেঞ্জ ও সমাধান, ডিজিটাল জার্নালিজমের ব্যবহার, সাংবাদিকদের নিরাপত্তা, চাকরি নিশ্চয়তা ও সম্পাদক-গণমাধ্যম শিক্ষাবিদের ভূমিকা এবং গণমাধ্যম গবেষণা বিষয়ে চারটি সেশন হয়।

এসব বিষয়ে দেশের জনপ্রিয় সংবাদপত্র, টেলিভিশন ও অনলাইন গণমাধ্যমের স্বনামধন্য সাংবাদিক ও গণমাধ্যম বিশেষজ্ঞরা কথা বলেন। শনিবার বিকেলে সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে এবারের আয়োজন শেষ হয়।

নববর্ষে ‘মঙ্গল’ বা ‘আনন্দ’ শোভাযাত্রা নয়, এবার হবে ‘বৈশাখী’…
  • ০৪ এপ্রিল ২০২৬
দেশের এক উপজেলাকে হামের ‘রেড জোন’ ঘোষণা সরকারের
  • ০৪ এপ্রিল ২০২৬
অনলাইন ক্লাস নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী
  • ০৪ এপ্রিল ২০২৬
কাসেম সোলেইমানির ভাতিজি ও নাতনিকে গ্রেপ্তার করল যুক্তরাষ্ট্…
  • ০৪ এপ্রিল ২০২৬
অফিসের নতুন সময় জানিয়ে প্রজ্ঞাপন জারি, কমল ব্যাংকে লেনদেনের…
  • ০৪ এপ্রিল ২০২৬
কাজাখস্তান থেকে ১ লাখ টন ডিজেল কিনবে বাংলাদেশ
  • ০৪ এপ্রিল ২০২৬