ঢাবিতে এমফিল ভর্তির আবেদন শুরু ১৯ সেপ্টেম্বর

২৬ আগস্ট ২০২১, ১০:০০ PM
ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাকা বিশ্ববিদ্যালয় © ফাইল ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমফিল প্রোগ্রামে ভর্তির আবেদন ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে। ২০২১-২২ শিক্ষাবর্ষে এমফিল প্রোগ্রামে ভর্তির জন্য আগ্রহী প্রার্থীরা আগামী ১৮ অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবেন। নির্ধারিত ফরমে তাদের আবেদন করতে হবে।

প্রার্থীদের সংশ্লিষ্ট বিভাগ বা ইনস্টিটিউটের শিক্ষকদের মধ্য থেকে তত্ত্বাবধায়ক নির্বাচন করে তার অধীনে এবং মাধ্যমে এমফিল গবেষণার আবেদন করতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে (https://du.ac.bd) ১৯ সেপ্টেম্বর থেকে ১৮ অক্টোবর পর্যন্ত আবেদন ফরম ডাউনলোড করা যাবে।

ভর্তি ফরমের ফি বাবদ জনতা ব্যাংক টিএসসি শাখায় ৫০০ টাকা (অফেরতযোগ্য) জমা দিতে হবে। আবেদনপত্র যথাযথভাবে পূরণ করে সংশ্লিষ্ট বিভাগের চেয়ারম্যান/ইনস্টিটিউটের পরিচালকের অফিসে আগামী ২১ অক্টোবরের মধ্যে জমা দিতে হবে। আবেদনপত্রের সঙ্গে টাকা জমার রসিদের মূল কপি, সব পরীক্ষার নম্বরপত্রের ফটোকপি ও সম্প্রতি তোলা এক কপি ছবি সংশ্লিষ্ট তত্ত্বাবধায়ক/বিভাগের চেয়ারম্যান/ইনস্টিটিউটের পরিচালককে দিয়ে সত্যায়িত করে জমা এবং গবেষণার একটি সারসংক্ষেপ (সিনপসিস) জমা দিতে হবে।

আবোদনের যোগ্যতা:

এমফিল প্রোগ্রামে ভর্তির জন্য প্রার্থীর চার বছর মেয়াদি স্নাতক সম্মান ও এক বছর মেয়াদি স্নাতকোত্তর ডিগ্রি অথবা তিন বছর মেয়াদি স্নাতক সম্মান ও এক বছর মেয়াদি স্নাতকোত্তর ডিগ্রি অথবা দুই বছর মেয়াদি স্নাতক ও দুই বছর মেয়াদি স্নাতকোত্তর ডিগ্রি এবং স্নাতক পর্যায়ে এক বছরের শিক্ষকতা/গবেষণা প্রতিষ্ঠানে এক বছরের চাকরি অথবা স্বীকৃত মানের জার্নালে একটি গবেষণামূলক প্রবন্ধ থাকতে হবে। পাঁচ বছর মেয়াদি এম.বি.বি.এস ডিগ্রিধারী প্রার্থীরা তাদের ডিগ্রির সঙ্গে সম্বন্ধযুক্ত বিভাগে আবেদন করতে পারবেন।

প্রার্থীদের সব পরীক্ষায় কমপক্ষে দ্বিতীয় বিভাগ/শ্রেণিসহ ন্যূনতম ৫০ শতাংশ নম্বর থাকতে হবে। সিজিপিএ নিয়মে মাধ্যমিক/সমমান থেকে স্নাতক/স্নাতকোত্তর পর্যন্ত সব পরীক্ষায় সিজিপিএ-৫-এর মধ্যে ৩.৫ অথবা সিজিপিএ-৪-এর মধ্যে ৩ থাকতে হবে।

৪৫তম বিসিএসে পুলিশ ক্যাডার ঢাবি ছাত্রলীগ নেত্রী, সমালোচনার …
  • ১৫ অক্টোবর ২০২৬
মন্ত্রীর অগোচরে খাদ্য গুদাম পরিদর্শনে গিয়ে চাকরি হারালেন এপ…
  • ১৫ অক্টোবর ২০২৬
একটা প্রজন্ম সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে—সেলিনা রহমান এমপি
  • ১৫ অক্টোবর ২০২৬
পূজা দেখিয়ে শিবিরের নবীনবরণ বন্ধ করলেন তিতুমীর অধ্যক্ষ, মন…
  • ১৫ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক কংক্রিট প্রতিযোগিতায় আইইউটির সাফল্য 
  • ১৫ অক্টোবর ২০২৬
৪৫তম বিসিএসের গেজেটে নাম নেই ১০৫ জনের
  • ১৫ অক্টোবর ২০২৬