ক্যাম্পাস খুলতে ঢাবি শিক্ষার্থীদের দ্রুত ভ্যাকসিন নেয়ার পরামর্শ

২৬ আগস্ট ২০২১, ০৫:৪৫ PM
ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাকা বিশ্ববিদ্যালয় © ফাইল ফটো

শতভাগ শিক্ষার্থীর টিকা গ্রহণ সমাপ্ত না হলে ক্যাম্পাস খোলার পরিকল্পনা ব্যাহত হবে জানিয়ে দ্রুত সময়ের মধ্যে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) তৈরি করে শিক্ষার্থীদের ভ্যাকসিন নেয়ার পরামর্শ দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়।

বৃহস্পতিবার (২৬ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মাহমুদ আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে শিক্ষার্থীদের এই পরামর্শ দেয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সকল শিক্ষার্থীর জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নেই, তাদেরকে অতিদ্রুত জাতীয় পরিচয়পত্র গ্রহণ করে কোভিড-১৯ ভ্যাকসিন নেয়ার পরামর্শ দেয়া হচ্ছে। শতভাগ শিক্ষার্থীর ভ্যাকসিন গ্রহণ কার্যক্রম সমাপ্ত না হলে বিশ্ববিদ্যালয় খোলার পরিকল্পনা ব্যাহত হবে।’

এর আগে বৃহস্পতিবার দুপুরে শিক্ষামন্ত্রী ডা. দীপুর মনির সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে অক্টোবরের মাঝামাঝি থেকে ধাপে ধাপে বিশ্ববিদ্যালয়গুলো খুলে দেওয়ার সিদ্ধান্ত হয়। তবে বিষয়টি শিক্ষার্থীদের টিকা দেয়ার উপর নির্ভর করবে বলেও সভায় জানানো হয়।

সভা শেষে শিক্ষা মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ১৭ অক্টোবর থেকে ধাপে ধাপে পাবলিক বিশ্ববিদ্যালয় খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এর আগে টিকা সংক্রান্ত সব বিশ্ববিদ্যালয় থেকে ছক আকারে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি) তথ্য পাঠাতে হবে। যে বিশ্ববিদ্যালয় শতভাগ টিকার আওতায় আসবে সে বিশ্ববিদ্যালয়ের আবাসন হলসহ সব কার্যক্রম শুরু করতে পারবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়।

৪৫তম বিসিএসে পুলিশ ক্যাডার ঢাবি ছাত্রলীগ নেত্রী, সমালোচনার …
  • ১৫ অক্টোবর ২০২৬
মন্ত্রীর অগোচরে খাদ্য গুদাম পরিদর্শনে গিয়ে চাকরি হারালেন এপ…
  • ১৫ অক্টোবর ২০২৬
একটা প্রজন্ম সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে—সেলিনা রহমান এমপি
  • ১৫ অক্টোবর ২০২৬
পূজা দেখিয়ে শিবিরের নবীনবরণ বন্ধ করলেন তিতুমীর অধ্যক্ষ, মন…
  • ১৫ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক কংক্রিট প্রতিযোগিতায় আইইউটির সাফল্য 
  • ১৫ অক্টোবর ২০২৬
৪৫তম বিসিএসের গেজেটে নাম নেই ১০৫ জনের
  • ১৫ অক্টোবর ২০২৬