প্রতীকী ক্লাস ও নীরব পদযাত্রা

শিক্ষাপ্রতিষ্ঠান চালুর দাবি নীরবে সামনে আনছেন রাবি শিক্ষকেরা

২৫ আগস্ট ২০২১, ০৬:৪০ PM
রাবি ক্যাম্পাসে গাছতলায় প্রকীকী ক্লাস (বায়ে) ও নীরব পদযাত্রারত রাবি শিক্ষক

রাবি ক্যাম্পাসে গাছতলায় প্রকীকী ক্লাস (বায়ে) ও নীরব পদযাত্রারত রাবি শিক্ষক © ফাইল ফটো

শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের নীরব আন্দোলনে সরব হচ্ছে গোটা দেশ। দফায় দফায় ছুটি বাড়ানো ও ভার্চুয়াল পড়াশোনার কার্যকরী ভূমিকায় হতাশ হয়ে দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবিতে ক্যাম্পাসের গাছতলায় সশরীরে প্রতীকী ক্লাস নিয়ে নীরব প্রতিবাদ জানান বিশ্ববিদ্যালয় বেশ কয়েকজন শিক্ষক। ফলে একই ধারায় দেশের বেশকিছু স্থান ও ক্যাম্পাসে শিক্ষক শিক্ষার্থীদের প্রতীকী প্রতিবাদে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবি জোরালো হতে শুরু করেছে।

সেই ধারাবাহিকতায় গতকাল মঙ্গলবার (২৪ আগস্ট) শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবিতে প্রায় ১৫ কিলোমিটার পায়ে হেঁটে নিরব প্রতিবাদ জানায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. ফরিদ খান।

অবিলম্বে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবিতে নীরব এই পদযাত্রাটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ জোহা চত্বরের সামনে থেকে শুরু হয়ে রাজশাহী কলেজ, নিউ ডিগ্রী কলেজ, রাজশাহী মেডিকেল কলেজ, রুয়েট হয়ে আবার ক্যাম্পাসের জোহা চত্বরে এসে শেষ হয়। এ সময় তাঁরা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে দাঁড়িয়ে ১০ মিনিট অবস্থান করেন। পথযাত্রায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কিছু শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: বন্ধ হলো পাবজি ও ফ্রি ফায়ার গেইম

দীর্ঘদিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের কারণে শিক্ষার্থীরা যে ক্ষতির সম্মুখীন হচ্ছে তা অপূরনীয় ক্ষতি অ্যাখ্যা দিয়ে ড খান জানান, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের ফলে যে শিক্ষার্থীরা শুধু পিছিয়ে যাচ্ছে তা নয়, আর্থিক, শারীরিক ও মানসিক ভাবেও তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। অনেকে বিষন্নতা ও হতাশা ভুগছে, কেউ হতাশ হয়ে নেশার জগতে চলে যাচ্ছে। এমনকি হতাশায় অনেকে আত্মহত্যার পথ বেছে নিচ্ছে। গার্মেন্টস, পরিবহন ও দোকানপাট খোলার ব্যাপারে মালিক পক্ষের চাপ ছিল। কেননা তাদের পেটে টান পড়েছিল। কিন্তু শিক্ষার মনে হয় কোন মালিক বা অভিভাবক নেই! তাদের তথাকথিত মালিক সরকারের ক্ষুধা পায় না, তাদের অবিভাবক শিক্ষকদের পেটে টান পড়েনি। ফলে এই সেবাটি অতিআবশ্যকীয় হয়েও তা এতিমের মতো সরকারের দিকে চেয়ে থাকছে।

অন্যদিকে অবিলম্বে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবিতে পূর্বঘোষিত কর্মসূচির আওতায় সশরীরে গাছতলায় প্রতীকী ক্লাস অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্রনাথ ঠাকুর একাডেমিক ভবনের সামনে এ ক্লাস অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন: স্কলারশিপ দিচ্ছে হংকংয়ের ৮ বিশ্ববিদ্যালয়, আবেদন শেষ ১ ডিসেম্বর

প্রতীকী এই ক্লাসে পূর্বের ন্যায় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মামুন ও ফোকলোর বিভাগের অধ্যাপক ড. আমিরুল ইসলাম কনক আলোচনা করেন।

এ সময় সেখানে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এর আগে, গত ১৩ আগস্ট করোনায় চলমান শিক্ষাব্যবস্থার সমালোচনা করে সশরীরে গাছতলায় শিক্ষার্থীদের নিয়ে ক্লাস করার ঘোষণা দিয়ে ফেইসবুকে পোস্ট করেন বিশ্ববিদ্যালয় কয়েকজন শিক্ষক। সেই ধারাবাহিকতায় বিভিন্ন সময় ক্যাম্পাসের গাছতলায় প্রতীকী ক্লাস অনুষ্ঠিত হয়ে আসছে।

আরও পড়ুন: দ্রুত আসতে পারে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার ঘোষণা

উল্লেখ্য, অবিলম্বে শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সশরীরে গাছতলায় ক্লাস শুরু হলে, সেই ধারাবাহিকতায় চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন জায়গায় এমন প্রতীকী ক্লাসের মাধ্যমে আন্দোলন হচ্ছে।

বাবার গলায় অস্ত্র ঠেকিয়ে মাদ্রাসা ছাত্রীকে অপহরণ, দুদিনেও ব…
  • ১৮ এপ্রিল ২০২৬
সরকারের সমালোচনা করায় ডিবি পরিচয়ে এক্টিভিস্ট আটক, মৌন সমাবে…
  • ১৮ এপ্রিল ২০২৬
ময়মনসিংহ মেডিকেলে ছাত্রদলের রক্তক্ষয়ী সংঘর্ষ, গুরুতর আহত ২
  • ১৮ এপ্রিল ২০২৬
মেস কেয়ারটেকারকে হ্যান্ডকাপ পরিয়ে মারধর, মোম গলিয়ে পোড়ানো হ…
  • ১৭ এপ্রিল ২০২৬
এক জেলায় পৃথক ঘটনায় দুই শিক্ষার্থীর মৃত্যু, নিখোঁজ এক
  • ১৭ এপ্রিল ২০২৬
তিতুমীর কলেজে বিপ্লবী ছাত্র মৈত্রীর আহ্বায়ক কমিটি গঠন
  • ১৭ এপ্রিল ২০২৬