টিকার খালি ভায়াল চুরির সময় চবি শিক্ষার্থী আটক

২২ আগস্ট ২০২১, ০২:৫০ PM

© টিডিসি ছবি

হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে করোনা টিকার খালি ভায়াল নিয়ে পালানোর সময় কমল দাশ নামে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে আটক করেছে স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ। রোববার (২২ আগস্ট) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। কমল চবির মাইক্রোবায়োলজি বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী।  

ওই চবি ছাত্রকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানান হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. এএসএম ইমতিয়াজ হোসেন। তিনি বলেন, করোনার টিকা দেওয়ার পর কাউকে কিছু না বলে সে একটি খালি ভায়াল নিয়ে চলে যাচ্ছিল। হাসপাতালের স্বাস্থ্যকর্মীরা পিছন থেকে বেশ কয়েকবার ডাকাডাকি করলেও সে তাতে ভ্রুক্ষেপ করেনি। পরে তাকে ধরে জিজ্ঞাসাবাদ করা হলে, সে গবেষণা করার জন্য খালি ভায়ালটি নিয়ে যাচ্ছে বলে জানায়। বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয় প্রক্টরের সঙ্গে কথা হয়েছে।  

তিনি বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সে ব্যবহৃত সবগুলো ভায়ালের হিসেব দিতে হয়। ভায়ালগুলোও জমা দিতে হয়। এছাড়া খালি ভায়ালও কোনোভাবে বাইরে দেওয়ার সুযোগ নেই। যদি গবেষণার জন্য প্রয়োজন হয়, তাহলে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে পারে।  

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর রবিউল হাসান ভুঁইয়া বলেন, ‘এক শিক্ষার্থী টিকা নিতে গিয়ে কাউকে না বলে একটি ভায়াল নিয়ে আসে। স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ বিষয়টি আমাকে জানিয়েছে। সে তার অপরাধ স্বীকার করে ক্ষমা চেয়েছে’।  

কর কমিশনারের কার্যালয়ে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন শুরু ১৫ …
  • ১৫ অক্টোবর ২০২৬
চাকা না থাকলেও ত্বকের যেসব পরিবর্তনে মিলতে পারে স্তন ক্যান্…
  • ১৫ অক্টোবর ২০২৬
এআই ব্যবহার করে কনটেন্ট তৈরি ও ছড়িয়ে দেওয়ার বিষয়ে যা বললেন …
  • ১৫ অক্টোবর ২০২৬
৫ পদে ৩৩ জনবল নিয়োগ দেবে চট্টগ্রামের কর অঞ্চল-৩
  • ১৫ অক্টোবর ২০২৬
তৃতীয় ভাষা শেখাতে শিক্ষার্থীদের মতামত নেবে জাতীয় বিশ্ববিদ্য…
  • ১৫ অক্টোবর ২০২৬
১৯তম বিজেএস প্রিলিমিনারি পরীক্ষা তিন কেন্দ্রে, সময়সূচি প্রক…
  • ১৫ অক্টোবর ২০২৬