হেলিকপ্টারে নববধূকে নিয়ে গ্রামের বাড়িতে ঢাবি ছাত্রলীগ নেতা

২১ আগস্ট ২০২১, ০৮:৫৮ AM
আব্বাস আল কোরেসী ও তার স্ত্রী

আব্বাস আল কোরেসী ও তার স্ত্রী © ফাইল ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের এক নেতা হেলিকপ্টারে করে নতুন বউকে নিয়ে রাজধানী থেকে গ্রামের বাড়িতে গেছেন।  শুক্রবার (২০ আগস্ট) বিকেলে মাগুরার মহম্মদপুর উপজেলার হাজিবাড়ি এলাকায় নববূধুকে নিজের বাড়িতে নিয়ে আসেন তিনি। 

ওই ছাত্রলীগ নেতার নাম আব্বাস আল কোরেসী। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগে লেখাপড়া করেছেন। তিনি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের বর্তমান কমিটির সহ-সভাপতি।

এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে আব্বাস আল কোরেসী পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের কর্মকর্তা মো. আমিনুর রহমানের মেয়ে ফরিদপুর মেডিকেল কলেজের শেষ বর্ষের ছাত্রী জান্নাতুল নাইমার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। ঢাকার একটি অভিজাত কমিউনিটি সেন্টারে তাদের বিবাহোত্তর সংবর্ধনা হয়। পরে আব্বাস তার স্ত্রী জান্নাতুল নাইমাকে নিয়ে হেলিকপ্টারে করে মহম্মদপুর আমিনুর রহমান ডিগ্রি কলেজ মাঠে নামেন। বর ও নববধূ হেলিকপ্টার থেকে নামলে তাদের বরণ করে নেন পরিবারের লোকজন। 

আব্বাস আল কোরেশী জানান, করোনা মহামারির কারণে বিয়ে উপলক্ষে তেমন অনুষ্ঠানের আয়োজন করতে পারেননি। ছোটবেলা থেকেই সে স্বপ্ন দেখত বউ নিয়ে হেলিকপ্টারে করে বাড়ি ফিরছেন। সেই স্বপ্ন পূরণের জন্যই পরিবারের অনুমতি নিয়ে তিনি হেলিকপ্টারে বাড়িতে আসেন।
তিনি আরও জানান, লোক দেখানো বা আহামরি কিছু করি নাই। ইচ্ছে ছিল আর সেই ইচ্ছাপূরণ করেছি।

নোবিপ্রবিতে ছাত্রদলের দু’গ্রুপের দফায় দফায় সংঘর্ষ, সাবেক সম…
  • ১৮ আগস্ট ২০২৬
খালি পেটে সাদা মাখন খেলে ওজন কমে, নাকি রক্তে কোলেস্টেরল বাড়…
  • ১৮ আগস্ট ২০২৬
জামালপুরের ঐতিহ্যবাহী পিঠালি, শত বছরের স্বাদে আজও জমে ওঠে উ…
  • ১৮ আগস্ট ২০২৬
বদলির আইডি-পাসওয়ার্ড না পেলে পাঠাতে হবে মেসেজ, জেনে নিন নিয়ম
  • ১৮ আগস্ট ২০২৬
ইংরেজিতে ভয়: কেন শিখব
  • ১৮ আগস্ট ২০২৬
তা’মীরুল মিল্লাতের তামিম পেলেন ইন্দোনেশিয়ার ফুল-ফান্ডেড স্ক…
  • ১৮ আগস্ট ২০২৬