প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংক্ষিপ্ত তালিকা

রাবি ভিসি হওয়ার দৌড়ে এগিয়ে অধ্যাপক হাবিবুর রহমান

২০ আগস্ট ২০২১, ০৯:২১ AM
অধ্যাপক হাবিবুর রহমান, অধ্যাপক জান্নাতুল ফেরদৌস ও অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার

অধ্যাপক হাবিবুর রহমান, অধ্যাপক জান্নাতুল ফেরদৌস ও অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার © ফাইল ছবি

সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয় থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রিাবি) ভিসি নিয়োগের জন্য তিন শিক্ষকের নামের তালিকার একটি সামারি প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছে। এই সামারি প্রধানমন্ত্রীর অনুমোদনের জন্য প্রস্তুত করেছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেকোনো সময় এই ফাইলে স্বাক্ষর করবেন বলে প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র জানিয়েছে।

সূত্রটি জানায়, ভিসি নিয়োগের জন্য তিন শিক্ষকের প্রথমেই রয়েছে অধ্যাপক ড. হাবিবুর রহমানের নাম। তিনি ওই বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অনুপ্রাণবিজ্ঞান বিভাগের অধ্যাপক এবং মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী শিক্ষকদের সংগঠন প্রগতিশীল শিক্ষক সমাজের আহ্বায়ক।

অধ্যাপক হাবিবুর রহমান ১৯৯০ সালে প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের প্রভাষক পদে যোগদান করেন। বর্তমানে তিনি বিশ্ববিদ্যালয়ের গ্রেড-১ ক্যাটাগরির অধ্যাপক। তিনি ২০০২ থেকে ২০০৪ সাল পর্যন্ত নিজ বিভাগের সভাপতি দায়িত্ব পালন করেন। পরবর্তীতে ২০১৪ থেকে ২০১৬ সাল পর্যন্ত বিজ্ঞান অনুষদের ডিনের দায়িত্ব পালন করেন। এ ছাড়া তিনি শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। 

অধ্যাপক হাবিবুর রহমান দুই দফায় প্রগতিশীল শিক্ষক সমাজের স্টিয়ারিং কমিটির সদস্য ছিলেন। সর্বশেষ ২০২১ সালের স্টিয়ারিং কমিটির নির্বাচনে তিনি আহ্বায়ক পদে জয় লাভ করেন। 

খোঁজ নিয়ে জানা যায়, অধ্যাপক হাবিবুর রহমানের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের রহনপুরে। তিনি আওয়ামী রাজনীতি সঙ্গে জড়িত। তার পিতা ডা. ইয়াসিন আলী ছিলেন মুক্তিযুদ্ধের সংগঠক। তিনি ১৯৭৯ সালে চাঁপাইনবাবগঞ্জ ২ আসন থেকে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচন করেন। সর্বশেষ তিনি জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলেন। 

আর রীতি অনুযায়ী নিয়োগের জন্য প্রথমজনকে মনোনীত করা হয়। এই তালিকায় ২ নম্বরে রয়েছেন সমাজকর্ম বিভাগের অধ্যাপক জান্নাতুল ফেরদৌস এবং ৩ নম্বরে পরিবেশবিজ্ঞান ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার।

ভিসি নিয়োগের ফাইলে প্রধানমন্ত্রীর স্বাক্ষরের পর তা বঙ্গভবনে রাষ্ট্রপতির অনুমোদনের জন্য পাঠানো হবে। রাষ্ট্রপতির স্বাক্ষরের পর আনুষ্ঠানিকভাবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসির নাম প্রকাশ করবে শিক্ষা মন্ত্রণালয়।

তালিকায় একমাত্র নারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌস সমাজকর্ম বিভাগের সিনিয়র শিক্ষক। প্রগতিশীল শিক্ষক সমাজের এই শিক্ষক দলের স্টিয়ারিং কমিটির সদস্য সিন্ডিকেট সদস্য, নিজ বিভাগের সভাপতি, হল প্রাধ্যক্ষ, সহকারী প্রক্টর, ছাত্র উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ ২০১৯ সালে সিকদার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পান। তবে পূর্ণাঙ্গ দায়িত্ব শেষ না করেই তিনি অব্যাহতি নেন। তিনিও পারিবারিকভাবে আওয়ামী রাজনীতির সঙ্গে জড়িত। 

তালিকায় নাম থাকা আরেক শিক্ষক অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের জ্যেষ্ঠ শিক্ষক। তিনি বর্তমানে পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউটের পরিচালক দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি ২০০৯ থেকে ২০১২ সাল পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তিনি নিজ বিভাগের সভাপতি হন। এ ছাড়া তিনি তিনবার প্রগতিশীল শিক্ষক সমাজের স্টিয়ারিং কমিটির সদস্য ছিলেন।

প্রসঙ্গত, গত ৬ মে বহুল আলোচিত-সমালোচিত ভিসি অধ্যাপক ড. এম আব্দুস সোবহানের মেয়াদ শেষ হয়। এরপর তিন মাসেরও বেশি সময় ধরে রাবি ভিসির পদটি শূন্য রয়েছে।

মার্কিন নৌবাহিনীকে বন্দর ব্যবহারের সুযোগ দেওয়ার অভিযোগ, অস্…
  • ০৫ মার্চ ২০২৬
মার্কিন নাগরিকদের যত দ্রুত সম্ভব ইরাক ছাড়ার নির্দেশনা
  • ০৫ মার্চ ২০২৬
নিজ বিভাগে ইবি শিক্ষককে হত্যা, নেপথ্যে কী?
  • ০৫ মার্চ ২০২৬
ইসরায়েলকে লক্ষ্য করে ফের ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান
  • ০৫ মার্চ ২০২৬
হামিম ছাড়াও ঢাবির আরও এক নেতাকে অব্যাহতি ছাত্রদলের
  • ০৫ মার্চ ২০২৬
দল থেকে অব্যাহতির পর যা বললেন ছাত্রদলের হামিম
  • ০৪ মার্চ ২০২৬