ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় অবৈধ ভ্রাম্যমাণ দোকান থাকবে না

১৭ আগস্ট ২০২১, ০৫:৩৭ PM
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্তি ও গণতন্ত্র তোরণ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্তি ও গণতন্ত্র তোরণ © ফাইল ফটো

টিএসসি ও কেন্দ্রীয় শহীদ মিনার এলাকাসহ ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসের বিভিন্ন এলাকায় নিয়মিতই বিভিন্ন ভ্রাম্যমাণ দোকান বসে। এসব দোকানে চা-সিগারেট, কলা–বিস্কুট, চটপটি, ফুচকা, চপ, সিঙাড়া, পেঁয়াজুসহ নানা ধরনের মুখরোচক খাদ্যখাবার পাওয়া যায়। শিক্ষার্থীদের পাশাপাশি এসব দোকানকে কেন্দ্র করে হাজারো মানুষের ভিড় জমে। করোনাকালের শুরুর দিকে কিছুদিন বন্ধ থাকলেও পরে এই আড্ডা আবার শুরু হয়।

এবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ক্যাম্পাস এলাকায় ভ্রাম্যমাণ কোনো অবৈধ দোকান না রাখার সিদ্ধান্ত নিয়েছে। সংবাদমাধ্যমকে এ কথা জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ কে এম গোলাম রব্বানী।

সিদ্ধান্ত বাস্তবায়নের অংশ হিসেবে গত রোববার সন্ধ্যায় পুলিশের সহযোগিতায় ক্যাম্পাস এলাকায় অভিযানও চালিয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম। এ সময় ভ্রাম্যমাণ দোকানগুলো বন্ধ করে দেওয়া হয়। দ্রুত সময়ের মধ্যে তাঁদের দোকানগুলো তুলে নিতে বলা হয়।

আরও পড়ুন: সশরীরে পরীক্ষা নিতে বাধা নেই বিশ্ববিদ্যালয়ে

টিএসসির পাশে অবস্থিত সোহরাওয়ার্দী উদ্যানের ৩ নম্বর ফটকের দোকানিদের সব দোকান তুলে দিতে আগামীকাল বুধবার পর্যন্ত সময় দেওয়া হয়েছে।

প্রক্টর এ কে এম গোলাম রব্বানী বলেন, নতুন কোনো সিদ্ধান্ত নয় এটা, ক্যাম্পাসে অবৈধ ভ্রাম্যমাণ কোনো স্থাপনা থাকবে না। করোনা মহামারি চলছে, এখন ক্যাম্পাসে বিশাল গণজমায়েত হচ্ছে এসব দোকানকে ঘিরে। খাদ্য, অবৈধ সমাগম, অবৈধ ব্যবসা ইত্যাদি কারণে করোনার ঝুঁকি তৈরি হচ্ছে। ফলে ক্যাম্পাস থেকে এখন এগুলো সরাতে হচ্ছে।

পদত্যাগ করছেন পিএসসি চেয়ারম্যান 
  • ১৮ আগস্ট ২০২৬
আড়াই শতাধিক অবৈধ হাসপাতাল-ক্লিনিক বন্ধ করল স্বাস্থ্য অধিদপ্…
  • ১৮ আগস্ট ২০২৬
ইস্টার্ন ব্যাংক পিএলসিতে ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার পদে…
  • ১৮ আগস্ট ২০২৬
বাংলাদেশের জয়ে অস্ট্রেলিয়ায় ক্রিকেট উন্মাদনা, প্রথম দিনের স…
  • ১৮ আগস্ট ২০২৬
দুপুরের খাবারের পর কোন অভ্যাস উপকারী, কোনটি ক্ষতিকর?
  • ১৮ আগস্ট ২০২৬
ম্যানেজার পদে জনবল নিয়োগ দেবে প্রাণ গ্রুপ
  • ১৮ আগস্ট ২০২৬