শেখ হাসিনার নেতৃত্বে এ অগ্রযাত্রা রোখা যাবে না: চবি উপাচার্য

১৫ আগস্ট ২০২১, ০৪:৪০ PM
বঙ্গবন্ধুর ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে চবির বঙ্গবন্ধু চত্বরে জাতির পিতার প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ শেষে দোয়া-মোনাজাত অনুষ্ঠানে চবি উপাচার্য

বঙ্গবন্ধুর ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে চবির বঙ্গবন্ধু চত্বরে জাতির পিতার প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ শেষে দোয়া-মোনাজাত অনুষ্ঠানে চবি উপাচার্য © টিডিসি ফটো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়নে বঙ্গবন্ধু তনয়া দেশরত্ন শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে চলছে, এগিয়ে যাবে। কোন অপশক্তি এ অগ্রযাত্রাকে রুখে দিতে পারবে না।

আজ রবিবার (১৫ আগস্ট) জাতির পিতা বঙ্গবন্ধুর ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে চবির বঙ্গবন্ধু চত্বরে জাতির পিতার প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ শেষে তিনি এসব কথা বলেন।

চবি উপাচার্য বলেন, দেশের এ অগ্রযাত্রায় শামিল হয়ে মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে অধিকতর শক্তিশালী করতে সকলকে স্ব-স্ব অবস্থান থেকে দেশের উন্নয়নে কাজ করতে হবে।

তিনি বলেন, বাঙালি জাতির অবিসংবাদিত নেতা হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালি জাতির চিরকালের বাতিঘর; যাঁর অফুরন্ত আলোয় বাঙালি জাতি আজ বিশ্ব দরবারে আলোকিত।

উপাচার্য বলেন, এ কালজয়ী মহাপুরুষকে স্বপরিবারে নির্মমভাবে হত্যা করে হায়েনার দল বাঙালি জাতির অগ্রযাত্রাকে রুখে দেবার যে ঘৃণ্য অপচেষ্টায় মেতে উঠেছিল, তাতে তারা সফল হতে পারেনি। পক্ষান্তরে এ হায়েনার দল আঁস্তাকুড়ে নিক্ষিপ্ত হয়েছে।

৭ বছরের সাধনা, অসংখ্য নির্ঘুম রাত আর বুকভরা স্বপ্নের পর আমা…
  • ১৫ অক্টোবর ২০২৬
দেশে শীত নামবে কবে, জানাল আবহাওয়া অধিদপ্তর
  • ১৫ অক্টোবর ২০২৬
ঘাটাইল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলে ৩ পদে চাকরি, আবেদন ১৫ দি…
  • ১৫ অক্টোবর ২০২৬
সব স্কুল-কলেজের ম্যানেজিং কমিটি গঠনের কার্যক্রম স্থগিত
  • ১৫ অক্টোবর ২০২৬
৩ হাজার শিক্ষকের পিএইচডি অর্জনে সহায়তার উদ্যোগ ইউজিসির, গবে…
  • ১৫ অক্টোবর ২০২৬
অধ্যক্ষ নিয়োগ দেবে ঢাকা কমার্স কলেজ
  • ১৫ অক্টোবর ২০২৬