জাবির নতুন কোষাধ্যক্ষ অধ্যাপক রাশেদা আখতার

১০ আগস্ট ২০২১, ০৫:৩১ PM
অধ্যাপক ড. রাশেদা আখতার

অধ্যাপক ড. রাশেদা আখতার © ফাইল ছবি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ট্রেজারার হিসেবে নিযোগ পেয়েছেন নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. রাশেদা আখতার। মঙ্গলবার (১০ আগস্ট) রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব মো. মাহমুদুল আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই তথ্য জানানো হয়।

এতে উল্লেখ করা হয়, মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আইন ১৯৭৩ এর ১৪ (১) ধারা অনুযায়ী নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. রাশেদা আখতারকে ট্রেজারার পদে নিয়োগ করা হলো।

ট্রেজারার হিসেবে তার নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ হতে ৪ বছর হবে।

এই প্রজ্ঞাপন জারির পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় অধ্যাপক রাশেদা আখতার বলেন, ‘আমি সৎ ও নিষ্ঠার সাথে সকলকে নিয়ে বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে কাজ করে যাব ইনশাল্লাহ।’

রাশেদা আখতার বর্তমানে সমাজবিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডীন ও যৌন নিপীড়ন বিরোধী সেলের (অভিযোগ কমিটি) প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন।

উল্লেখ্য, গত ৮ জুলাই বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক শেখ মো. মনজুরুল হকের মেয়াদ শেষ হয়। ৯ জুলাই তিনি উপ-উপাচার্যের দায়িত্ব নেন।

পুরোনো স্মৃতি থেকে নতুন স্বপ্ন, শিরোপার লক্ষ্যে মোসাদ্দেক
  • ১৫ অক্টোবর ২০২৬
অপরাধে জড়ানো প্রতি তিন শিশুর একজনের বিরুদ্ধে হত্যার অভিযোগ,…
  • ১৫ অক্টোবর ২০২৬
হবিগঞ্জ কারাগারে এক বন্দির মৃত্যু
  • ১৫ অক্টোবর ২০২৬
আলিম শ্রেণির নতুন শিক্ষার্থীদের বরণ করল উত্তরা তানযীমুল উম্…
  • ১৫ অক্টোবর ২০২৬
সংসদ ভবন প্রাঙ্গণ পরিচ্ছন্ন রাখা ও সংস্কারের নির্দেশ প্রধান…
  • ১৫ অক্টোবর ২০২৬
বিশ্ব ডাক দিবসে সম্মাননা পেলেন ‘নগদ’র ৬ প্রতিনিধি
  • ১৫ অক্টোবর ২০২৬