হবিগঞ্জ কারাগারে এক বন্দির মৃত্যু

১৫ অক্টোবর ২০২৬, ০৮:৩৫ PM
 হবিগঞ্জে কারাবন্দীর মৃত্যু

হবিগঞ্জে কারাবন্দীর মৃত্যু © সংগৃহীত

হবিগঞ্জ জেলা কারাগারে এনামুল হাসান (৩৫) নামের এক বন্দির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ভোরে অসুস্থ হয়ে পড়ার পর তাঁকে হবিগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। কারা কর্তৃপক্ষের দাবি, হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে। তবে তাঁর শরীরে আঘাতের চিহ্ন দেখেছেন বলে দাবি করেছেন স্বজনেরা।

এনামুল হাসান চুনারুঘাট উপজেলার আমতলী এলাকার মৃত আব্দুর রফিকের ছেলে। তাঁর পরিবারের সদস্যদের ভাষ্য, তিনি একটি ওষুধ কোম্পানিতে চাকরি করতেন। প্রায় তিন মাস আগে গাঁজাসহ গ্রেপ্তারের পর তাঁকে কারাগারে পাঠানো হয়।

নিহতের ভাই মো. কামরুল হাসান জানান, গত মঙ্গলবারও পরিবারের সদস্যদের সঙ্গে মুঠোফোনে কথা হয়েছিল এনামুলের। তখন তিনি সুস্থ ছিলেন বলে জানান কামরুল। বৃহস্পতিবার আদালতে তাঁর জামিন আবেদনের শুনানির দিন ধার্য ছিল বলেও জানান তিনি।
কামরুল বলেন, বৃহস্পতিবার সকালে কারাগার থেকে ফোন করে তাঁকে এনামুলের মৃত্যুর খবর জানানো হয়। পরে হাসপাতালে গিয়ে তিনি ভাইয়ের শরীরে আঘাতের চিহ্ন দেখতে পান বলে দাবি করেন। এ কারণে মৃত্যুর কারণ নিয়ে তাঁদের সন্দেহ তৈরি হয়েছে।

তবে হবিগঞ্জ জেলা কারাগারের জেলার বিলাল উদ্দিন বলেন, বৃহস্পতিবার ভোর সাড়ে চারটার দিকে এনামুল হৃদ্‌রোগে আক্রান্ত হন। পরে তাঁকে কারাগারের হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর হবিগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

‎প্রকাশিত হলো স্যার এ. এফ. রহমান হল সংসদের বার্ষিক ম্যাগাজি…
  • ১৫ অক্টোবর ২০২৬
ডাকসু নেতা মুসাদ্দিকের প্রচেষ্টা, চুরি হওয়া মুঠোফোন ফিরে পে…
  • ১৫ অক্টোবর ২০২৬
পূজার ছুটির আগে সাজেক ভ্রমণের নিষেধাজ্ঞা প্রত্যাহার
  • ১৫ অক্টোবর ২০২৬
চরিত্রহীন-লম্পট-টাউট-বাটপাররা ক্ষমতার লোভে এনসিপিতে জড়ো হয়ে…
  • ১৫ অক্টোবর ২০২৬
করপোরেট সেলস বিভাগে ১০০ এক্সিকিউটিভ নিয়োগ দেবে আরএফএল গ্রুপ…
  • ১৫ অক্টোবর ২০২৬
গাজীপুরে পুলিশ ফাঁড়িতে দেশীয় অস্ত্র নিয়ে হামলা
  • ১৫ অক্টোবর ২০২৬