আলিম শ্রেণির নতুন শিক্ষার্থীদের বরণ করল উত্তরা তানযীমুল উম্মাহ গার্লস মাদ্রাসা

১৫ অক্টোবর ২০২৬, ০৮:৩৪ PM
আলিম শ্রেণির নতুন শিক্ষার্থীদের বরণ করল উত্তরা তানযীমুল উম্মাহ গার্লস মাদ্রাসা

আলিম শ্রেণির নতুন শিক্ষার্থীদের বরণ করল উত্তরা তানযীমুল উম্মাহ গার্লস মাদ্রাসা © সংগৃহীত

রাজধানীর উত্তরায় তানযীমুল উম্মাহ গার্লস মাদ্রাসার উদ্যোগে আলিম শ্রেণির নতুন শিক্ষার্থীদের নবীনবরণ ও সবক প্রদান অনুষ্ঠান মাদ্রাসা ক্যাম্পাসে শেষ হয়েছে। অনুষ্ঠানে তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের সিনিয়র ভাইস চেয়ারম্যান ড. আব্দুল্লাহ আল মামুন সভাপতিত্ব করেন। 

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তামীরুল মিল্লাত কামিল মাদ্রাসার (টঙ্গী শাখা) অধ্যক্ষ ড. হেফজুর রহমান। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে গুরুত্বপূর্ণ বক্তৃতা করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান হাবীবুল্লাহ মুহাম্মাদ ইকবাল।

স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন তানযীমুল উম্মাহ গার্লস মাদ্রাসার ভারপ্রাপ্ত প্রিন্সিপাল ড. মুহা. আনিসুর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা ও পরিচালনা করেন মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মু. মুঈন উদ্দিন সরকার।

এ সময় তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের পরিচালক আ খ ম মাসুম বিল্লাহ, সহকারী পরিচালক সাইফুল্লাহ ফয়সালসহ বিভিন্ন শাখার শাখাপ্রধান এবং অন্যান্য দায়িত্বশীল ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল ও উপহার দিয়ে আন্তরিকভাবে বরণ করা হয়। পরবর্তীতে বক্তারা শিক্ষার্থীদের শিক্ষাজীবনে সফলতা অর্জন, সঠিক জ্ঞানার্জন এবং নৈতিক উৎকর্ষ সাধনের লক্ষ্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।

বিড়ি খাওয়া নিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কনসার্টে মা…
  • ২১ নভেম্বর ২০২৬
ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়তে গণভোটের রায় বাস্তবায়নের দাবি এগ্রিকা…
  • ২১ নভেম্বর ২০২৬
আসন বাড়ানোর দাবি বগুড়া আর্মি মেডিকেল কলেজের
  • ২১ নভেম্বর ২০২৬
প্রেমে ব্যর্থ হয়ে বিয়ে না করা, যা বললেন শায়খ আহমাদুল্লাহ 
  • ২১ নভেম্বর ২০২৬
৬২ প্রকারের ফল বিতরণ ও ৬২ গাছ রোপণ করবে জবি ছাত্রদল
  • ২১ নভেম্বর ২০২৬
এনটিআরসিএর ক্ষমতা নিয়ে প্রশ্ন, পিএসসির আদলে কমিশন গঠনের সুপ…
  • ২১ নভেম্বর ২০২৬