তরুণ কলাম লেখক ফোরাম রাবি শাখার নেতৃত্বে ওবায়দুল ও দুখু

১০ আগস্ট ২০২১, ১২:১৩ PM
ওবায়দুল হক এবং খায়রুল ইসলাম দুখু

ওবায়দুল হক এবং খায়রুল ইসলাম দুখু © ফাইল ছবি

২০২১-২২ কার্যবর্ষে তরুণ কলাম লেখক ফোরাম রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হিসেবে ওবায়দুল হক এবং সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম দুখুকে নির্বাচন করা হয়েছে। সোমবার (৯ আগষ্ট) রাতে কেন্দ্রীয় সংগঠন সভাপতি
মারজুকা রায়না ও সাধারণ সম্পাদক আনারুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের কেন্দ্রীয় শাখার সিদ্ধান্ত মোতাবেক, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার ২০২১-২২ কার্যবর্ষের জন্য মো. ওবায়দুল হককে সভাপতি এবং খাইরুল ইসলাম দুখুকে সাধারণ সম্পাদক হিসেবে অনুমোদন দেওয়া হলো।

এছাড়া বিজ্ঞপ্তিতে নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে আগামী ৭ কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার নির্দেশ দেয়া হয়েছে।

প্রসঙ্গত, ‘সুপ্ত প্রতিভা বিকশিত হোক লেখনীর ধারায়’ প্রতিপাদ্যকে ধারণ করে ২০১৮ সালের ২৩ জুলাই যাত্রা শুরু করে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম। তরুণ লেখকদের পরামর্শ প্রদান ও পত্রিকায় লেখা প্রকাশে সহযোগিতা করাসহ সংগঠনটি লেখালেখি বিষয়ক সভা, সেমিনার, কর্মশালার পাশাপাশি বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে।

নব-নির্বাচিত রাষ্ট্রপতির শপথের সম্ভাব্য সময় জানা গেল
  • ১৯ আগস্ট ২০২৬
৪০ পদে নিয়োগ দিচ্ছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড
  • ১৯ আগস্ট ২০২৬
জীবননগর সীমান্ত দিয়ে এক ভারতীয় নাগরিকসহ ৫ বাংলাদেশিকে পুশ ই…
  • ১৯ আগস্ট ২০২৬
২০২৭ সালের এসএসসি পরীক্ষা দুই মাস পেছানোর চিন্তা
  • ১৯ আগস্ট ২০২৬
এবার এক ধাপেই শেষ হবে কলেজে ভর্তি আবেদন, থাকছে না মাইগ্রেশন
  • ১৯ আগস্ট ২০২৬
ইবিতে প্রক্টরিয়াল বডির সঙ্গে অসদাচরণের অভিযোগে তদন্ত কমিটি …
  • ১৯ আগস্ট ২০২৬