ঢাবির বঙ্গবন্ধু হলের নতুন প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আকরাম হোসেন

০৯ আগস্ট ২০২১, ০৪:৫৪ PM

© ফাইল ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নতুন প্রাধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (এমআইএস) বিভাগের চেয়ারম্যান ও ঢাবি শিক্ষক সমিতির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আকরাম হোসেন।

আজ সোমবার (৯ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান তাকে এ পদে নিয়োগ দেন। আগামী ৩ বছরের জন্য তিনি ওই হলের প্রাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করবেন।

আগামীকাল মঙ্গলবার (১০ আগস্ট) প্রাধ্যক্ষের দায়িত্ব গ্রহণ করবেন অধ্যাপক ড. মো. আকরাম হোসেন। এ প্রসঙ্গে তিনি বলেন, এ সংক্রান্ত একটি চিঠি বিশ্ববিদ্যালয় থেকে আজ পেয়েছি। আগামীকাল প্রাধ্যক্ষের দায়িত্ব গ্রহণ করবো।

এদিকে, আজ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রবীর কুমার সরকার স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়েছে, “ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩-এর অন্তর্ভুক্ত ১ম স্ট্যাটিউটস-এর ১৮(১) ধারা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আপনাকে (অধ্যাপক ড. মো. আকরাম হোসেন) প্রচলিত শর্তে ৩ বছরের জন্য জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রাধ্যক্ষ হিসাবে নিয়োগ দিয়েছেন। আপনার এই নিয়োগ ১০ আগস্ট থেকে কার্যকর হবে।”

এর আগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রাধ্যাক্ষ হিসেবে বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক মো. মফিজুর রহমান দায়িত্ব পালন করেছিলেন।

মাদ্রাসায় এতিম শিক্ষার্থীদের সঙ্গে সাবেক ছাত্রদল নেতা মাহবু…
  • ১৫ অক্টোবর ২০২৬
ইউরোপীয় পার্লামেন্টে ট্রেইনিশিপের সুযোগ, মাসিক বৃত্তি-ভ্রমণ…
  • ১৫ অক্টোবর ২০২৬
প্রেমিকের বাইক চালাচ্ছিলেন প্রেমিকা, অতঃপর...
  • ১৫ অক্টোবর ২০২৬
১০০ একরের পুরো ক্যাম্পাসকে সৌরবিদ্যুতের আওতায় আনার পরিকল্পন…
  • ১৫ অক্টোবর ২০২৬
তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের দায়ে যুবকের মৃত্যুদণ্ড দিলেন…
  • ১৫ অক্টোবর ২০২৬
যুক্তরাষ্ট্রে বিশ্বসেরা ৪০ টিমকে পেছনে ফেলে চ্যাম্পিয়ন চুয…
  • ১৫ অক্টোবর ২০২৬