রাবিতে বঙ্গমাতার ৯১তম জন্মবার্ষিকী উদযাপন

০৮ আগস্ট ২০২১, ০৭:৪৩ PM
বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯১তম জন্মবার্ষিকী উদযাপন

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯১তম জন্মবার্ষিকী উদযাপন © ফাইল ছবি

যথাযোগ্য মর্যাদায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯১তম জন্মবার্ষিকী উদযাপন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রশাসন।

রবিবার (৮ আগস্ট) সকাল ১০টায় দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের শেখ ফজিলাতুন্নেছা হলে বঙ্গমাতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক সুলতান-উল ইসলাম।

এসময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী মোহাম্মদ জাকারিয়া, কোষাধ্যক্ষ অধ্যাপক এ কে এম মুস্তাফিজুর রহমান আল আরিফ, রেজিস্ট্রার অধ্যাপক আব্দুস সালাম, ছাত্র উপদেষ্টা তারেক নূর, জনসংযোগ দপ্তরের প্রশাসক ড. আজিজুর রহমান, ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক লিয়াকত আলী ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা হলের প্রাধ্যক্ষ শর্মিষ্ঠা রায়সহ অন্যান্য শিক্ষক ও হল প্রাধ্যক্ষগণ উপস্থিত ছিলেন।

পুষ্পস্তবক অর্পণকালে ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক সুলতান-উল ইসলাম বলেন, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মহীয়সী হয়ে উঠার পেছনে রয়েছে এক দীর্ঘ ইতিহাস, ত্যাগ ও তিতীক্ষার কাহিনী।

তিনি বলেন, বঙ্গবন্ধুর অনুপস্থিততে সংসার ও সন্তানদের মানুষ করার পাশাপাশি সংগঠনের নেতাকর্মী ও আত্মীয়স্বজনের প্রতি খেয়াল রাখতেন তিনি। তাছাড়া শেখ মুজিবুর রহমানের বঙ্গবন্ধু হয়ে উঠার পেছনে তিনি ছিলেন অমিত প্রেরণার উৎস বলে জানান উপাচার্য।

স্কুল-কলেজের ম্যানেজিং কমিটি গঠনের কার্যক্রম স্থগিত গভীর ষড়…
  • ১৫ অক্টোবর ২০২৬
যশোর শিক্ষা বোর্ডের সব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠােনে ম্যানে…
  • ১৫ অক্টোবর ২০২৬
‎প্রকাশিত হলো স্যার এ. এফ. রহমান হল সংসদের বার্ষিক ম্যাগাজি…
  • ১৫ অক্টোবর ২০২৬
ডাকসু নেতা মুসাদ্দিকের প্রচেষ্টা, চুরি হওয়া মুঠোফোন ফিরে পে…
  • ১৫ অক্টোবর ২০২৬
পূজার ছুটির আগে সাজেক ভ্রমণের নিষেধাজ্ঞা প্রত্যাহার
  • ১৫ অক্টোবর ২০২৬
চরিত্রহীন-লম্পট-টাউট-বাটপাররা ক্ষমতার লোভে এনসিপিতে জড়ো হয়ে…
  • ১৫ অক্টোবর ২০২৬