যশোর শিক্ষা বোর্ডের সব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠােনে ম্যানেজিং কমিটি গঠনের কার্যক্রম স্থগিত

১৫ অক্টোবর ২০২৬, ০৯:৪৪ PM , আপডেট: ১৫ অক্টোবর ২০২৬, ০৯:৪৮ PM
 যশোর শিক্ষাবোর্ড

যশোর শিক্ষাবোর্ড © সংগৃহীত

যশোর শিক্ষাবোর্ডের অধীন্থ সব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানসমূহের গভর্নিং বডি বা ম্যানেজিং কমিটি গঠন কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত রাখার নির্দেশ দেয়া হয়েছে। শিক্ষাবোর্ডের বিদ্যালয় পরিদর্শক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যেম এই নির্দেশ দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান এবং যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের পক্ষে মু. এনামুল হক স্বাক্ষরিত এমন ধরণের বিজ্ঞপ্তি যশোর শিক্ষাবোর্ডের ওয়েবসাইডে দেয়া হয়েছ ।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা স্তরের ‘বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি গঠন সংক্রান্ত প্রবিধানমালা, ২০২৬’ চূড়ান্ত হয়নি। এর পরিপ্রেক্ষিতে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানসমূহের ‘গভর্নিং বডি বা ম্যানেজিং কমিটি’ গঠন কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত রাখার জন্য অনুরোধ করা হলো।

এ চিঠির অনুলিপি অবগতি ও কার্যার্থে সব জেলা প্রশাসক এবং জেলা শিক্ষা কর্মকর্তা এবং বেসরকারি নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক এবং সমমানের শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ এবং প্রধান শিক্ষকদের কাছে পাঠানো হয়েছে।

ঢাবিতে উদ্‌যাপিত হলো ৫৬তম ম্যানেজমেন্ট ডে, চ্যাম্পিয়ন টিম চ…
  • ২৭ নভেম্বর ২০২৬
কর্মকর্তা মারধরের ঘটনায় বেরোবিতে ৪ বিএনপিপন্থী কর্মকর্তা সা…
  • ২৭ নভেম্বর ২০২৬
গোপালগঞ্জে বাস থেকে ছাত্রদল নেতাকে তুলে নিয়ে নির্যাতন
  • ২৭ নভেম্বর ২০২৬
যে কারণে আজ ডাকসু-রাকসু-চাকসু-জাকসু ও জকসু নেতাদের নিয়ে বসছ…
  • ২৭ নভেম্বর ২০২৬
ঢাবিতে ভর্তির আবেদনের বাকি একদিন, সবচেয়ে বেশি প্রতিযোগিতা য…
  • ২৭ নভেম্বর ২০২৬