বঙ্গমাতা বঙ্গবন্ধুর প্রেরণার উৎস ছিলেন: চবি উপাচার্য

০৮ আগস্ট ২০২১, ০৪:৩৩ PM
চবিতে বঙ্গমাতার ম্যুরাল উন্মোচন ও পুস্পস্তবক অর্পণ এবং দোয়া-মোনাজাত

চবিতে বঙ্গমাতার ম্যুরাল উন্মোচন ও পুস্পস্তবক অর্পণ এবং দোয়া-মোনাজাত © টিডিসি ফটো

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯১তম জন্মবার্ষিকী উপলক্ষে বঙ্গমাতার ম্যুরাল উন্মোচন ও পুস্পস্তবক অর্পণ করা হয়েছে। ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেসে বঙ্গমাতার আত্মার শান্তি কামনা করা হয়। বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

এ সময় সেখানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার ও উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক বেনু কুমার দে।

উপাচার্য বলেন, বঙ্গমাতা ছিলেন বঙ্গবন্ধুর রাজনৈতিক প্রেরণার উৎস। তিনি ছায়ার মতো পাশে থেকে জাতির পিতাকে সকল ক্ষেত্রে দেশ-জনগণের কল্যাণে কাজ করার উৎসাহ-অনুপ্রেরণা যোগাতেন। এ মহান রমণী যুগ যুগ ধরে দেশ-জাতির কাছে চির স্মরনীয় হয়ে থাকবেন।

ম্যুরাল উন্মোচনের সময় উপস্থিত ছিলেন চবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক এস এম মনিরুল হাসান, চবি শহীদ আবদুর রব হলের প্রভোস্ট ও প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া ও সহকারী প্রক্টরবৃন্দ, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট ড. প্রকাশ দাশগুপ্ত উপস্থিত ছিলেন।

মাদ্রাসায় এতিম শিক্ষার্থীদের সঙ্গে সাবেক ছাত্রদল নেতা মাহবু…
  • ১৫ অক্টোবর ২০২৬
ইউরোপীয় পার্লামেন্টে ট্রেইনিশিপের সুযোগ, মাসিক বৃত্তি-ভ্রমণ…
  • ১৫ অক্টোবর ২০২৬
প্রেমিকের বাইক চালাচ্ছিলেন প্রেমিকা, অতঃপর...
  • ১৫ অক্টোবর ২০২৬
১০০ একরের পুরো ক্যাম্পাসকে সৌরবিদ্যুতের আওতায় আনার পরিকল্পন…
  • ১৫ অক্টোবর ২০২৬
তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের দায়ে যুবকের মৃত্যুদণ্ড দিলেন…
  • ১৫ অক্টোবর ২০২৬
যুক্তরাষ্ট্রে বিশ্বসেরা ৪০ টিমকে পেছনে ফেলে চ্যাম্পিয়ন চুয…
  • ১৫ অক্টোবর ২০২৬